বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি হবে আজ। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে।
গত ২২ মার্চ একই আদালত অভিযোগ গঠন শুনানির জন্য ৬ এপ্রিল দিন ধার্য করেছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে সেদিন শুনানি হয়নি। গত ৯ আগস্ট আদালত চার্জ শুনানির নতুন দিন ধার্য করেন।
এই হত্যা মামলার আসামিরা হলেন- ছাত্রলীগের বুয়েট শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মুন্না, কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, এএসএম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মন্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ।
আসামিদের মধ্যে প্রথম ২২ জন কারাগারে ও তিনজন পলাতক। এছাড়া আট জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। গত বছরের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2EZPvuY
Post Come trough : PURBOPOSHCIMBD
এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৯ হাজার ৪৩০ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৬৮ জন।
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে এপর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৮১ লাখের বেশি মানুষ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্য বলছে, করোনা থেকে ১ কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৫৮৩ জন রোগী সুস্থ হয়েছেন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৯ হাজার ৪৩০ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৬৮ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬২ লাখ ৫৩ হাজার ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৩৪ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৫৯৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৩৯ লাখ ৫০ হাজার ৯৩১ জন। মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৪১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।
এছাড়া এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় মৃতের সংখ্যা ৬৬ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ৬৬ হাজার ১০৮ জন। ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে ৪১ হাজার ৫০৪ জনের মৃত্যু ও ৩ লাখ ৩৭ হাজার ১৬৮ জন আক্রান্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ৫৮ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/32TF1FM
Post Come trough : PURBOPOSHCIMBD
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বুধ, গ্রহপিতা রবি ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় ও তীব্রগতির বাহন বর্জন করবেন।
মেষ [২১মার্চ-২০এপ্রিল]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ আসবে।
বৃষ [২১এপ্রিল-২০মে]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে। প্রেমিকযুগল সতর্কতার সঙ্গে চলাফেরা করুন।
মিথুন [২১মে-২০জুন]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক নয়।
কর্কট [২১জুন-২০জুলাই]
আকস্মিক শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় পূর্ণ পকেট শূন্য হয়ে পড়বে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় ও তীব্রগতির বাহন বর্জনীয়।
সিংহ [২১জুলাই-২০আগস্ট]
বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা পাবেন। কর্মের সুনাম যশ কাক্সিক্ষত স্বপ্ন পূরণ করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে।
কন্যা [২২আগস্ট-২২সেপ্টেম্বর]
দীর্ঘদিনের পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। এছাড়া কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
তুলা [২৩সেপ্টেম্বর-২২অক্টোবর]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাইবোনদের সঙ্গে মনোমালিন্যতা দূর হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩অক্টোবর-২১নভেম্বর]
হাত বাড়ালেই শুভ সংবাদ ধরা দেবে। বাণিজ্যিক প্রায় বাধা কেটে যাবে। পাওনা টাকা আদায়ের পথ প্রশস্ত হবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলা শ্রেয় হবে।
ধনু [২২নভেম্বর-২০ডিসেম্বর]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসি ফোটাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। জীবনসাথীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে।
মকর [২১ডিসেম্বর-১৯জানুয়ারি]
টাকাপয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে আর্থিক সংকটে পড়তে হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
কুম্ভ [২০জানুয়ারি-১৮ফেব্রুয়ারি]
পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস ও অচল ব্যবসা সচল হয়ে উঠবে। দীর্ঘদিনের ঋণের বোঝা নামতে পারে। নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভসংবাদপ্রাপ্ত হবেন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।
মীন [১৯ফেব্রুয়ারি-২০মার্চ]
বেকার যুবক-যুবতীদের কর্মের আশায় দিকবিদিক ছুটতে হবে। অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের মতানৈক্য দূর হবে। সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আলোকিত হয়ে উঠতে পারে। বেগবান যান বর্জন করুন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2EZkA1v
Post Come trough : PURBOPOSHCIMBD
সারাদেশে ১০২টি প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৪১ হাজার ৪ শত টাকা জরিমানা।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে এ অভিযান পরিচালিত হয়।
মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি এমপি এর সার্বিক নির্দেশনায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোঃ জাফর উদ্দীন এর পরামর্শ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ও অধিদপ্তরে প্রতিদিন অনুষ্ঠিত সকালের সভার সিদ্ধান্তক্রমে ঢাকা মহানগরীর কাওরানবাজার, কাঁঠালবাগান বাজার বাজার , হাতিরপুলবাজার ,ডেমরা বাজার ও শান্তিনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন ও সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিক, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।
এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে ৩৪টি টিম বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
তদারকিকালে চাল,আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল পন্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ১০২টি প্রতিষ্ঠানকে ৪,৪১,৪০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা বলেন ভোক্তা স্বার্থ সংরক্ষণে সারাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে অধিদপ্তর তদারকি ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছে।
দেশে চাল,আলু, পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে ,তাই ন্যায্য মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান তিনি ।
নিত্যপণ্য নিয়ে কারসাজি করলে অধিদপ্তর জিরো টলারেন্স দেখাবে। সকল ধরনের পাইকারী ও খুচরা ব্যবসায়ীকে অবশ্যই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করতে হবে।
ভোক্তা স্বার্থ সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত ঢাকাসহ সারাদেশে অভিযান পরিচালনা করছে এবং এ ধারা অব্যাহত থাকবে মর্মে জানান তিনি।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/34V3ixF
Post Come trough : নাচোল নিউজ
ঐতিহ্যবাহী মুক্তাগাছা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি শামসুদ্দিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক শফিক সরকার, সহ-সাধারণ সম্পাদক এম.ইদ্রিছ আলী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম রতন, কোষাধ্যক্ষ মুর্শেদ আলম খান লিটন, সমাজকল্যাণ সম্পাদক বজরং আগরওয়ালা, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খান, সাংবাদিক হেলাল উদ্দিন নয়ন, নাসির উদ্দিন ফকির, কাফি খান প্রমূখ।
এ সময় বদলিকৃত নির্বাহী কর্মকর্তা ও নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তাকে ক্র্যাস্ট ও ফুলদিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/32PRmue
Post Come trough : নাচোল নিউজ
শুরু হয়েছে নোয়াখালী বিমান বন্দর তৈরীর কার্যক্রম, চলছে বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্প নির্মাণ কাজ।
নোয়াখালীর সদর উপজেলায় স্বাধীনতার আগে ফসলি জমিতে কীটনাশক ছিটানোর জন্য একটি এয়ারস্ট্রিপ ছিল। স্বাধীনতা-পরবর্তী সময়ে সেটি যথাযথ রক্ষণাব্ক্ষেণ ও পরিচর্যার অভাবে পরিত্যক্ত রয়েছে।ওই এয়ারস্ট্রিপে ৩০ একর জমি অব্যবহৃত পড়ে আছে। সেই স্থানেই তৈরি হবে ছোট বিমান উঠানামার বিমানবন্দর। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে জেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার সংলগ্ন এলাকায় পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন হতে যাচ্ছে।জেলা কৃষিসম্প্রসারণের অধিদফতরের পূর্বে চর শুলাকিয়া নামক স্থানে ১৯৯৫ সালে সরকারিভাবে একটি বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয়।বিমানবন্দরটি নির্মাণের জন্য কৃষি অধিদফতর বীজ সংরক্ষণের প্রায় ৪০ একর জমিও অধিগ্রহণ করা হয়। নির্মাণ সম্পন্ন হয় বিমানবন্দরের রানওয়ে, যেখানে প্রাথমিকভাবে খরচ হয় প্রায় দুই কোটি টাকা। কিন্তু কিছু জটিলতায় সংযোগসড়ক ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত না হওয়ায় বিমানবন্দরের নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে এবং বিমানবন্দরের নির্মাণ কাজও শেষ হয়নি।
সরকারি উদ্যোগে তেমন কোনো উল্লেখযোগ্য শিল্পকারখানা গড়ে না উঠলেও বেসরকারী উদ্যোগে অনেকগুলো এগ্রো বেইজড ক্ষুদ্রশিল্প গড়ে উঠে এ অঞ্চলে। তাই সাগরতীরের নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা হলে এ অঞ্চলের শিল্প সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে সরকার।
নোয়াখালী জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ধর্মপুর ইউপির উত্তর ওয়াপদা বাজারের পাশে জেলা কৃষি সম্প্রসারণের অধিদফতরের আগের তৈরি রানওয়েসহ বিশাল জায়গায় প্রস্তাবিত বিমানবন্দরের জন্য নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দর নির্মাণের জন্য ২০১৮ সালের ২২ জুলাই সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একে.এম শাহজাহান কামালসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা স্থান পরিদর্শন করে বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় নোয়াখালী অঞ্চলে প্রবাসীদের হার তুলনামূলকভাবে অনেক বেশি। নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠিত হলে তারা সরাসরি বিদেশ থেকে নোয়াখালীতেই আসতে পারবে। একইসঙ্গে নিঝুম দ্বীপে বিদেশি পর্যটকরাও আসতে পারবে। এতে তাদের বাড়তি ভোগান্তিতে পড়তে হবে না এবং ঢাকার বিমানবন্দরের উপরও চাপ কমে যাবে।
বিমানবন্দর নির্মাণ হলে নোয়াখালীর অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2YYEhOa
Post Come trough : নাচোল নিউজ
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে এক যুবকের ছুরিকাঘাতে পরিদর্শকসহ (তদন্ত) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোবাশ্বের (৩০) নামের হামলাকারী ওই যুবককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলের দিকে সদর মডেল থানার ভেতরে ঢুকে ওই যুবক পায়চারি করতে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা তাকে পায়চারির কারণ জিজ্ঞেস করলে ওই যুবকের সঙ্গে থাকা ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেন তিনি।
ওই যুবক পুলিশ সদস্যদের ধাওয়া করে থানার সামনের সড়কে নিয়ে যান৷ এ সময় পুলিশ সদস্যরা তাকে ধরার চেষ্টা চালান। পুলিশ সদস্যরা তাকে আটক করতে গেলে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল (চালক) সাধন আহত হন।
পরে থানার সামনে থেকে যুবকটিকে অনেক চেষ্টার পর আটক করে হাজতে নেওয়া হয়। জানা গেছে, মোবাশ্বের শহরের পৌর এলাকার উত্তর মৌড়াইলের বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমি হাতের দুই আঙুলে আঘাত পেয়েছি। থানার সামনে থেকে যুবকটিকে আটক করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, কেন সে এমন করল। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।’
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3hTtvQP
Post Come trough : নাচোল নিউজ
মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্তকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তার প্রতি অশেষ শ্রদ্ধা জানানো হয়।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ঢাকার জেলা প্রশাসক শহিদুল ইসলাম। পরে একে একে সি আর দত্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশ হিন্দু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু মহাজোট, লালবাগ পূজা থানা কমিটি, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য খ ম জাহাঙ্গীর, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেখানে শেষ শ্রদ্ধা জানান।
সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ মহাশ্মশানে। সেখানে শেষকৃত্যানুষ্ঠান হবে।
গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ মারা যান সি আর দত্ত। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
চিত্ত রঞ্জন দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত। শিলং-এর ‘লাবান গভর্নমেন্ট হাইস্কুল’ -এ দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন৷ পরবর্তীকালে বাবা চাকরি থেকে অবসর নিয়ে হবিগঞ্জে এসে স্থায়ী বসবাস শুরু করেন৷ হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে ১৯৪৪ সালে তিনি মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে কলকাতার আশুতোষ কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হয়ে ছাত্রাবাসে থাকা শুরু করেন তিনি। পরবর্তীতে খুলনার দৌলতপুর কলেজের বিজ্ঞান শাখায় ভর্তি হন। পরে এই কলেজ থেকেই বি.এস.সি পাশ করেন।
চিত্ত রঞ্জন দত্ত ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। কিছুদিন পর ‘সেকেন্ড লেফটেনেন্ট’ পদে কমিশন পান। ১৯৬৫ সালে সৈনিক জীবনে প্রথম যুদ্ধে লড়েন তিনি৷ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে আসালং এ একটা কোম্পানির কমান্ডার হিসেবে যুদ্ধ করেন তিনি। এই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পাকিস্তান সরকার তাকে পুরস্কৃত করে।
১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী মনোনীত করা হয় এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেব দায়িত্ব দেয়া হয় এম.এ.জি ওসমানীকে। তিনি বাংলাদশেকে মোট ১১টি সেক্টরে ভাগ করে নেন। সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়স্তাগঞ্জ রেল লাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত এলাকা নিয়ে ৪নং সেক্টর গঠন করা হয় এবং এই সেক্টরের কমান্ডার নিযুক্ত হন চিত্ত রঞ্জন দত্ত। সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পাওয়ার পর সিলেটের রশীদপুরে প্রথমে ক্যাম্প বানান তিনি। চারপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান। চা বাগানের আড়ালকে কাজে লাগিয়ে তিনি যুদ্ধের কৌশল নির্ধারণ করে দিতেন। পরবর্তী সময়ে তিনি যুদ্ধের আক্রমণের সুবিধার্থে রশীদপুর ছেড়ে মৌলভীবাজারে ক্যাম্প স্থাপন করেন।
চিত্ত রঞ্জন দত্ত ১৯৭২ সালে রংপুরে ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত হন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের জন্য সীমান্ত রক্ষা প্রহরী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে সরকার। এই বিষয়ে চিত্ত রঞ্জন দত্তকে দায়িত্ব দেয় বাংলাদেশ সরকার। পরবর্তীকালে তিনি সীমান্ত রক্ষা প্রহরী গঠন করেন এবং নাম দেন বাংলাদেশ রাইফেলস। বর্তমানে এ বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ। চিত্ত রঞ্জন দত্ত ছিলেন বাংলাদেশ রাইফেলসের প্রথম ডাইরেক্টর জেনারেল।
এছাড়া ১৯৭১-এর পর থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তাকে নানা ধরনের দায়িত্ব পালন করতে হয়। ১৯৭৪ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি হেড কোয়ার্টার চিফ অব লজিস্টিক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব নেন। ১৯৭৯ সালে বি আর টি সি এর চেয়ারম্যান হিসেবে কিছুদিন দায়িত্ব পালনের পর ১৯৮২ সালে তিনি পুনরায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হন। ১৯৮৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3gNnFiq
Post Come trough : PURBOPOSHCIMBD
মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বনানী ডিওএইচএস ২ নম্বর রোডের ৪৯ নম্বর বাড়ির সামনের মাঠে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, কেন্দ্রীয় কমিটি সদস্য সুশীল বড়ুয়া ও শায়রুল কবির খান।
শ্রদ্ধা নিবেদন শেষে মেজর হাফিজ উদ্দিন আহমেদ সি আর দত্তের ছেলের হাতে দলের শোক বাণী তুলে দেন।
এরপর সাংবাদিকের কাছে এক প্রতিক্রিয়া তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় সিলেটের কানাইঘাট তার নেতৃত্বে ক্যাপ্টেন আব্দুর রউফ দখল করেন। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধা ভরে স্বরণে রাখবে। স্বাধীন দেশে আমাদের সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে তার অনেক ভূমিকা রয়েছে।
তিনি বলেন, একজন বীর উত্তম মুক্তিযুদ্ধাকে আমরা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি।
চিত্ত রঞ্জন দত্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার (নিউইয়র্ক সময় সোমবার রাত সাড়ে ১১টা) দিকে মারা যান।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2GgJ3QN
Post Come trough : PURBOPOSHCIMBD
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তকে (সি আর দত্ত) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০মিনিটে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে আনার পর সেনাবাহিনীর একটি দল সামরিক সম্মান জানানোর জন্য গান স্যালুট দেয়। পরে তাকে সি আর দত্তকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়।
পরে একে একে সি আর দত্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশ হিন্দু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু মহাজোট, লালবাগ পূজা থানা কমিটি।
এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে মঙ্গলবার সকাল ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ মহাশ্মশানে। সেখানে শেষকৃত্যানুষ্ঠান হবে।
এর আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে তার মরদেহ বনানীর ডিওএইচএসের বাসায় নেয়া হয়।
উল্লেখ্য, ২৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সি আর দত্ত শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত।
এছাড়াও বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সি আর দত্ত।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন। এছাড়া ঢাকার কাঁটাবন থেকে কারওয়ানবাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীরউত্তম সি আর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/3bexDrY
Post Come trough : PURBOPOSHCIMBD
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২০-২০২২) সাত সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছেন। গত ৩০ আগষ্ট রবিবার নিউইয়র্কের লং আইল্যান্ডের টাপেন বিচ পার্কে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে সভাপতি পদে ‘সাপ্তাহিক প্রবাস’ সম্পাদক মোহাম্মদ সাঈদ ও প্রথম আলো নর্থ আমেরিকার চীফ রির্পোটার মনজুরুল হক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান (খবর ডট কম) কার্যকরী পরিষদের সদস্যরা হলেন বিদায়ী কমিটির সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন ও আবু বকর সিদ্দিকুর ।
সংগঠনের সভাপতি দর্পণ কবীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিচয় সম্পাদক নাজমুল আহসান, ‘সাপ্তাহিক আজকাল’ এর সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, ব্যবস্থাপনা সম্পাদক মিলা হোসেন, কণ্ঠশিল্পী বেবী নাজনীন প্রমুখ। এই সাধারণ সভায় জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে প্রেসক্লাবের বিশেষ সম্মাননা সদস্য পদ প্রদান করা হয়। বিশেষ সম্মানিত সদস্য আইডি বেবী নাজনীনকে প্রদান করেন ক্লাবের সাবেক সভাপতি নাজমুল আহসান।
নতুন কমিটির নাম ঘোষণার পর নতুন কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ এবং সাধারণ সম্পাদক মনজুরুল হক মনজু শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তারা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকার করেন।
শুভেচ্ছা বক্তব্যে নাজমুল আহসান বলেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব গঠিত হয়েছিল ২০০৮ সালে। ক্লাবটিতে সাংবাদিকদের পেশাগত সম্পর্ক সম্প্রীতিময় এবং তাদের মধ্যে পারিবারিক বন্ধন বৃদ্ধ করার লক্ষ্যে সকলে কাজ করেছেন। আজ তাই আমরা করোনাকালেও খোলা আকাশের নিচে সাধারণ সভা করতে পারছি।
শুভেচ্ছা বক্তব্যে আজকাল পত্রিকার সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো বলেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সঙ্গে আজকাল পরিবারের বন্ধন অটুট। এ পেশায় পেশাদারিত্ব বজায় রাখতে সকলকে সচেষ্ট হবার আহবান জানান তিনি। নব নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ তার বক্তব্য বলেন, নানান চড়াই উৎরাই পেরিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। দায়িত্ব পাওয়া থেকে দায়িত্ব পালন করা কঠিন কাজ।
এই ক্লাবের প্রতিটি সদস্যকে আমরা নিজেদের পরিবারের সদস্য বলে মনে করি। আমরা সকলের সহযোগিতা নিয়ে ক্লাবের মান-সম্মান আরো বৃদ্ধি করবো, এই প্রত্যাশা করছি।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মনজুরুল হক বলেন, কোভিট ১৯-এর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক নেতা, ডাক্তার, সামাজিক বৌদ্ধা, সাংবাদিক, বুদ্ধিজীবিসহ সচেতন মহল দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও সংবাদপত্রের মাধ্যমে সমাজকে জনসচেতনতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতে ক্লাবের যে সকল কর্মপরিকল্পনা থাকবে তা আপনাদের সবার সহযোগিতায় আমরা বাস্তবায়নের চেষ্টা করব। তাই সব সময় সবার সহযোগিতা পাওয়ার প্রত্যাশা রাখছি।
এদিন সাধারণ সভায় ক্লাব সদস্যরা পরিবার-পরিজন নিয়ে উপস্থিত ছিলেন। সদস্যদের মধ্যে সাধারণ সভায় আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন বেলাল আহমেদ (সহ-সভাপতি), সামসুন্নাহান্নার নিম্মি, শামসুল আলম (ইসি মেম্বার), তাপস সাহা (কোষাধ্যক্ষ), সীমা সুস্মিতা, মল্লিকা খান মুনা (ইসি মেম্বার), আবু বকর সিদ্দিক (ইসি মেম্বার), সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি, মশিউর রহমান মজুমদার, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, মনজুরুল হক, পাপিয়া বেগম ও মোহাম্মদ হামিদ।
বিদায়ী সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি ক্লাবকে সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য। করোনার কারণে সংগঠনের কিছু কার্যক্রম ব্যাহত হয়েছে। পেছনের দিকে না তাকিয়ে আমরা সামনের দিকে পথ চলব।
বিদায়ী সভাপতি দর্পণ কবীর বলেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আমাদের প্রাণের ক্লাব। সভাপতি হিসাবে কি দায়িত্ব পালন করেছি সেটা বড় কথা নয়। ক্লাবের সার্বিক কল্যাণে অতীতেও সময় দিয়েছি ভবিষ্যতেও সময় দেব। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
সর্বশেষ বিনামূল্যে ক্রয়কৃত টিকেটের রাফেল-ড্র অনুষ্ঠিত হয়। এই র্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার পান শওকত ওসমান রচি। তাকে পুরস্কার তুলে দেন মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। দ্বিতীয় পুরস্কার লাভ করেন সামসুন্নাহার নিম্মি। তাকে পুরস্কার তুলে দেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তৃতীয় পুরস্কার লাভ করেন মল্লিকা খান মুনা। তাকে পুরস্কার প্রদান করেন ক্লাব সদস্য সীমা সুস্মিতা।
এদিন সাধারণ সভায় ক্লাবের ইসি সদস্য আলোক-চিত্র সাংবাদিক স্বপন হাই প্রয়াণের ঘটনায় শোক প্রস্তাব করা হয়। এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্যে দিয়ে তাঁর প্রয়াণে শ্রদ্ধা প্রকাশ করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3lLSzM6
Post Come trough : PURBOPOSHCIMBD
মাদ্রিদে প্রবাসীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ও লিফলেট বিতরণ
কবির আল মাহমুদ, স্পেন
মহামারী করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে স্পেনের মাদ্রিদে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ মসজিদ থেকে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে এই লিফলেটসহ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামীন মিয়া বলেন, স্পেনে দ্বিতীয় ধাপে কোভিড মহামারী ছড়িয়ে পড়ায় বাংলাদেশিরা হুমকির মুখে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। স্প্যানিশ সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে ভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন, তা সঠিক ভাবে মানলেই করোনাভাইরাস প্রতিরোধ সম্ভব। এ কারণেই আমরা স্পেন প্রবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই লিফলেট বিতরণ করছি।
বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সার্বিক তত্ত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, আবুল খায়ের, গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ লুৎফুর রহমান, কমিউনিটি নেতা আব্দুল কায়ূম মাসুক,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তাহের, প্রচার সম্পাদক আবু বাক্কার, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, আয়ূব আলী সোহাগ, রুবেল সামাদ, আবুল হাশেম মেম্বার, আব্দুল মজিদ সুজনসহ কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2YReZSd
Post Come trough : PURBOPOSHCIMBD
সৌদি আরবের বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির বাদশাহ, যাদের মধ্যে রাজ পরিবারের দুইজন সদস্যও রয়েছেন।
রাজকীয় একটি আদেশে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কমান্ডারের পদ থেকে প্রিন্স ফাহাদ বিন তুরকিকে অব্যাহতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।
ফাহাদের ছেলে আবদুলাজিজ বিন ফাহাদকেও ডেপুটি গভর্নরের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। এই দুইজনসহ আরো কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‘সন্দেহজনক আর্থিক লেনদেনের’ অভিযোগের তদন্ত করা হবে বলে ওই রাজকীয় আদেশে বলা হয়েছে।
সরকারের ভেতর কথিত দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করছেন বাদশাহের ছেলে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যাকে সৌদি আরবের অঘোষিত শাসক বলে মনে করা হয়।
তবে সমালোচকরা বলেন, শীর্ষ পদের এসব গ্রেপ্তারের আসল উদ্দেশ্য হচ্ছে যুবরাজের ক্ষমতা গ্রহণের বাধাগুলো দূর করা।
এর আগে এই বছরের শুরুর দিকে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করেছিল যে, বাদশাহর ছোটভাই প্রিন্স আহমেদ বিন আবদুলাজিজ ও সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়িফসহ তিনজন জ্যেষ্ঠ রাজ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছিল ২০১৭ সালে যখন রাজপরিবারের অনেক সদস্য, মন্ত্রী এবং ব্যবসায়ীকে রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে আটকে রাখা হয়।
পরবর্তীতে সৌদি আরবের রাষ্ট্রের তহবিলে ১০৬.৭ বিলিয়ন ডলার দেয়ার সমঝোতায় তাদের বেশিরভাগকে ছেড়ে দেয়া হয়।
২০১৬ সালে ক্ষমতায় আসার পর পঁয়ত্রিশ বছরের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রক্ষণশীল দেশ সৌদি আরবে বেশ কিছু অর্থনৈতিক এবং সামাজিক সংস্কার আনার কারণে বিশ্বব্যাপী সমাদৃত হন।
তবে বেশ কিছু স্ক্যান্ডালেরও মুখোমুখি হতে হয় তাকে। যার মধ্যে রয়েছে ২০১৮ সালে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকাণ্ড এবং কানাডায় সাবেক একজন সৌদি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার কথিত অভিযোগ।
ইয়েমেনে অব্যাহত যুদ্ধের জন্যও তার বিরুদ্ধে সমালোচনা রয়েছে, যেখানে সরকারপন্থী বাহিনীকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। নারীদের গাড়ি চালনা থেকে নিষেধাজ্ঞা তুলে দেয়া হলেও নারী অধিকার কর্মীদের ওপর বিরূপ আচরণের জন্যও তার সমালোচনা রয়েছে। খবর: বিবিসি বাংলা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/31IO398
Post Come trough : PURBOPOSHCIMBD
অন্যের আইডি নম্বর ব্যবহার করে ২৫ বছর ধরে রতন কুমার দাশ নামের এই প্রতারক নিজেকে আইনজীবি পরিচয়ে আদালত পাড়ায় কাজ করে যাচ্ছিলো৷
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম আদালত পাড়ায় মাঝে মধ্যে সক্রিয় হয় ভুয়া আইনজীবীরা। এসব প্রতারক ধরতে ‘টাউট নির্মূল কমিটি’ গঠন করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। মাঝে মধ্যে দুই একজন টাউট ধরা পড়লেও এবার ধরা পড়লো ‘বিজ্ঞ প্রতারক’।
অন্যের আইডি নম্বর ব্যবহার করে ২৫ বছর ধরে রতন কুমার দাশ নামের এই প্রতারক নিজেকে আইনজীবি পরিচয়ে আদালত পাড়ায় কাজ করে যাচ্ছিলো৷ তার নামের আগে যুক্ত করেছে উপাধ্যক্ষ পরিচয়৷ এছাড়া একটি মানবাধিকার সংস্থার প্রেসিডেস্ট পদ শোভা পাচ্ছে রতনের ভিজিটিং কার্ডে৷
চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. কে এম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম জজ কোর্টে ২৫ বছর ধরে অন্যের আইডি নম্বর ব্যবহার করে ওকালতি করে আসছিলেন রতন কুমার দাশ। তিনি নিজেকে জ্যেষ্ঠ আইনজীবী পরিচয় দিতেন। টাউট উচ্ছেদ কমিটি তাকে আজ ধরেছে। তার বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে মামলা করা হয়েছে।
জানা গেছে, প্রতারক রতন কুমার দাশ নিজেকে উপাধাক্ষ্য পরিচয় দিতেন। এছাড়া নিজেকে বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও দাবি করতেন। চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাড. রতন কান্তি দাশের নাম ও আইনজীবী পরিচিতি নম্বর (লিন) ব্যবহার করে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে মামলা গ্রহণ ও পরিচালনা করে আসছিলেন রতন কুমার দাশ।
জিজ্ঞাসাবাদে অভিজ্ঞ প্রতারক রতন স্বীকার করে সে এতোদিন বারের একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবীর লিন নম্বর ব্যবহার করতেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2YMWpuv
Post Come trough : PURBOPOSHCIMBD
দেশের ১৯টি অঞ্চলে আজ ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায়, ২৬ মিলিমিটার।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3jDfqYp
Post Come trough : PURBOPOSHCIMBD
বিতরণ লাইন স্থানান্তরের জন্য আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীর রামপুরা বাসস্ট্যান্ড থেকে হাইস্কুল গলি, পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশেপাশের গলি, অগ্নিশিখা গলি এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2Z9iWC3
Post Come trough : PURBOPOSHCIMBD
বাড়ি থেকে বের করে দেয়া বৃদ্ধা মাকে বাড়িতে পৌঁছে দিলো র্যাব
৭ মাস আগে ৮ লাখ টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে নিজ বাড়ি থেকে বের করে দেয়া বৃদ্ধা মাকে তার নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শহরের চৌহদ্দিটোলা মহল্লায় ৭ মাস আগে ৮ লাখ টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে নিজ বাড়ি থেকে বের করে দেয়া বৃদ্ধা মাকে তার নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে র্যাব।
গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বৃদ্ধাকে তার বাড়িতে তুলে দেয়া হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, স্থানীয় একটি পত্রিকায় বৃদ্ধা সম্পর্কিত সংবাদ প্রকাশিত হলে তা র্যাব-৫ ব্যাটালিয়ন, রাজশাহী’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমানের নজরে আসে। তাঁর নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন ও এএসপি মাসুদ রানা’র নেতৃত্বে র্যাব সদস্যরা মা নুরজাহান (৭৫) কে খুঁজে বের করেন।
র্যাব আরো জানায়, স্থানীয় বাসিন্দাদের নিকট খোঁজ নিয়ে তারা জানতে পারে, বৃদ্ধার মেয়ে মনোয়ারা (৪৫) ও জামাই দুরুল হোদা (৫০) প্রতারণার মাধ্যমে বৃদ্ধার ভিটামাটি ও ও দুই বিঘা আবাদী জমি লিখে নিয়েছে।
সোমবার সন্ধ্যায় র্যাব স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের উপস্থিতিতে তাদের সাক্ষী নিয়ে বৃদ্ধাকে তার নাতি সেনাবাহিনীর সৈনিক মোস্তাফিজুর রহমানের জিম্মায় দিয়ে লিখিত নিয়ে তার বাসায় তুলে দেয়। সেই সাথে ভবিষ্যতে মেয়ে বা জামাই বৃদ্ধাকে নির্য়াতন না করে আর করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে তাদের মুচলেকা নেয়া হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/34PtoSy
Post Come trough : PURBOPOSHCIMBD
সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় হেমায়েতপুরের মুসলিম পাড়া এলাকার শিহাব ভান্ডারীর মালিকানাধীন ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- পাবনা জেলার আতাইকুলা থানার শিমুলচাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৯) ও রাজবাড়ি জেলার পাংশা থানার পাট্টা গ্রামের মৃত মুঞ্জুর মন্ডলের ছেলে মিজানুর রহমান (৩৭)। তারা উভয়েই সাভারের হেমায়েতপুরের মুসলিম পাড়া এলাকায় শিহাব ভান্ডারী ও সাহেদ সরকারের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, সন্ধ্যায় হেমায়েতপুরের মুসলিম পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় শিহাব ভান্ডারীর মালিকানাধীন ভাড়া বাড়ির কক্ষ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ওই কক্ষের ভাড়াটিয়া রবিউল ও তার সহযোগী মিজানুর নামে দুই জনকে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, অস্ত্রসহ আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করেছে। আটকের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড চেয়ে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2G9AYgA
Post Come trough : PURBOPOSHCIMBD