ব্যাট হাতে অদ্ভুত রেকর্ড গড়লেন বেলজিয়ামের শাহেরিয়ার
স্পোর্টস ডেস্ক
বিশ্বের ক্রিকেটপ্রেমীদের চোখ যখন ইংল্যান্ড-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, তখন চেক রিপাবলিক ও বেলজিয়ামকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে লুক্সেমবার্গ।
এ টুর্নামেন্টের দ্বিতীয় দিনটি পুরোপুরি নিজের করে নিয়েছেন বেলজিয়াম অধিনায়ক শাহেরিয়ার বাট। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছয় নম্বরে নেমে হাঁকিয়েছেন সেঞ্চুরি। একইদিনে আগের ম্যাচে খেলেছেন ৮১* রানের ইনিংস। বলা বাহুল্য, দু’টিই বিশ্বরেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন সব দেশকে দিয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা। যে কারণে প্রতিনিয়তই দেখা যাচ্ছে অদ্ভুত সব রেকর্ড।
শনিবার দিনের প্রথম ম্যাচে স্বাগতিক লুক্সেমাবার্গের বিপক্ষে ৩৭ রানে জিতেছে বেলজিয়াম। আগে ব্যাট করে ১৬৫ রান করেছিল বেলজিয়াম। পাঁচ নম্বরে নেমে অধিনায়ক শাহেরিয়ারের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস। পরে ১২৮ রানে থামে লুনক্সেমবার্গের ইনিংস। সহজ জয় পায় বেলজিয়াম।
মূল চমক দেখা গেছে দিনের পরের ম্যাচে। যেখানে টেবিল টপার বেলজিয়ামের মুখোমুখি হয় চেক রিপাবলিক। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বেলজিয়ামের। টি-টোয়েন্টি ম্যাচের ৮ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪১ রান।
দিনের আগের ম্যাচে পাঁচ নম্বরে নামলেও, এ ম্যাচে ছয় নম্বরে নামেন অধিনায়ক শাহেরিয়ার। তখন বাকি ছিল মাত্র ৭২ বল, এর মধ্যে একাই ৫০টি মোকাবিলা করেছেন শাহেরিয়ার, রান করেছেন ১২৫। তার অপরাজিত এই ইনিংসে ছিল ১১টি চার ও ৯টি ছক্কার মার।
ইনিংসের ১৯তম ওভারে মাত্র ৪১ বলে সেঞ্চুরি পূরণ হয় শাহেরিয়ারের। যা কি না ছয় নম্বরে নেমে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির রেকর্ড। গতবছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয়ে নেমে ৪৭ বলে ৮৭ করেছিলেন ইংল্যান্ডের স্যাম বিলিংস। এতদিন এটিই ছিল রেকর্ড। এখন যা শাহেরিয়ারের দখলে। এছাড়া একইদিনে টি-টোয়েন্টিতে ফিফটি ও সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যানও এখন শাহেরিয়ার।
তার ঝড়ো সেঞ্চুরির সুবাদে ৮ ওভারে ৪১ থেকে ২০ ওভার শেষে ১৯৭ রানের সংগ্রহ দাঁড় করায় বেলজিয়াম। যা তাড়া করতে নেমে চেক রিপাবলিকের ইনিংস থামে ১৫১ রানে। বেলজিয়াম পায় ৪৫ রানের জয়।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/3b9Ysh2
Post Come trough : PURBOPOSHCIMBD
জার্মানিতে মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এরইমধ্যে বার্লিনের পুলিশ ৩০০ আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।
৩৮ হাজারের মতো মানুষ শহরের রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়। কিন্তু হঠাৎ করে ডানপন্থি হিসেবে পরিচিত এক অংশ একটি মিছিলে পাথর ও বোতল ছুড়ে মারলে উত্তেজনা শুরু হয়। সেখান থেকে প্রায় দুইশ জনকে গ্রেপ্তার করা হয়।
করোনাভাইরাসকে ‘ধাপ্পাবাজি’ আখ্যা দিয়ে অন্য ইউরোপিয়ান শহরেও একই ধরনের বিক্ষোভ দেখা গেছে। লন্ডনের ট্রাফলগার স্কয়ারে হাজারো মানুষ করোনার বিধিনিষেধ ও ফাইভ জির বিরুদ্ধে বিক্ষোভ করে। তাদের হাতে ছিল ‘মাস্ক হলো ধাঁধা’ এবং ‘নতুন নিয়ম = নতুন ফ্যাসিবাদ’ সংকেতের প্ল্যাকার্ড।
জানা গেছে, জার্মানিতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। কিন্তু করোনার নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ব্রান্ডেবার্গ গেটের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দেয় একটি গ্রুপকে। তখন তারা বোতল ও পাথর ছুড়তে থাকে। সেখান থেকে দুইশ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বার্লিন পুলিশ নিজেদের এই কর্মের সাফাই গেয়ে টুইটারে লিখেছে, ‘দুর্ভাগ্যবশত, আমাদের আর কোনো উপায় ছিল না। এখন পর্যন্ত শর্ত মেনে সব পদক্ষেপ নেওয়া হয়নি।’
বিক্ষোভকারীরা একই জায়গায় ভিড় করেছিলেন এবং এক সময় তাদের একসঙ্গে বসে থাকতে দেখা গেছে। প্রায় ৩০ হাজার বিক্ষোভকারীর আরেকটি অংশ শান্তিপূর্ণভাবে বসেছিল বক্তব্য শোনার জন্য। আন্ডার ডেন লিন্ডেনের রাশিয়ান দূতাবাসের বাইরে কথা বলেন যড়যন্ত্র তত্ত্ববিদ আতিলা হিল্ডমান।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/34YkLFF
Post Come trough : PURBOPOSHCIMBD
এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ লাখ ৪১ হাজার ৫৪৯ জন।
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বে এপর্যন্ত প্রায় আড়াই কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, রোববার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ১৫১ জনে। এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ লাখ ৪১ হাজার ৫৪৯ জন।
জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৪৬ হাজার ১৫৩ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২০ হাজার ২৬২ জনের।
এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭২ জন এবং মৃত্যু হয়েছে ৬২ হাজার ৫৫০ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৯ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ৭৬০ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3lutaX5
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রতিবন্ধী মধ্যবয়সী নারীকে ধর্ষণ মামলার প্রধান সাক্ষী আকলিমা আক্তার শিল্পীকে প্রকাশ্যে মারধর করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে এক প্রতিবন্ধী মধ্যবয়সী নারীকে ধর্ষণ মামলার প্রধান সাক্ষী আকলিমা আক্তার শিল্পীকে প্রকাশ্যে মারধর করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৯ আগস্ট) রাতে ধর্ষণ মামলার আসামি আবদুল কাদেরের বিরুদ্ধে সদর মডেল থানায় এ অভিযোগ করা হয়।
এর আগে বিকাল ৩টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নে মুকতারামপুর গ্রামে কাদের প্রকাশ্যে শিল্পীকে মারধর করে। এতে তার গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। একপর্যায়ে প্রায় ২ লাখ টাকা, স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোন সেট, জাতীয় পরিচয়পত্র ও ইন্স্যুরেন্সের কাগজপত্রের ব্যাগ নিয়ে যায়।
ভুক্তভোগী শিল্পী প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পালেরহাট শাখার ব্যবস্থাপক ও সদরের দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, ইন্স্যুরেন্সের কাজ শেষে উপজেলার বিজয়নগর এলাকা থেকে শিল্পী বাড়ি ফিরছিলেন। এসময় তার সঙ্গে থাকা একটি ব্যাগে ইন্স্যুরেন্সের প্রায় দুই লাখ টাকা, কাগজপত্র, স্মার্ট ফোনসহ ৪টি মোবাইল ও তার জাতীয় পরিচয়পত্র ছিল। রোববার (৩০ আগস্ট) ওই টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল।
কিন্তু পথিমধ্যে মোকতারামপুর এলাকায় এলে সড়কের ওপর প্রতবন্ধী নারীর ধর্ষণ মামলার আসামি কাদের তার পথ আটকে দাঁড়ায়। এসময় শিল্পীর হাতে থাকা ব্যাগ নিতে অনেক চেষ্টা করে। একপর্যায়ে তাকে মারধর কাদের ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় তার কান ও হাতে থাকা স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী আকলিমা আক্তার শিল্পী বলেন, আসামি কাদের জামিনে বের হয়ে এসে বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা না দেওয়ায় সে আমাকে মারধর করে আমার সঙ্গে থাকা টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে।
দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে। তবে আইনের আশ্রয় নেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল রাতে সড়কে দাঁড়িয়ে থাকা মানসিক প্রতিবন্ধী এক নারীকে আবদুল কাদের ঘরে নিয়ে ধর্ষণ করে। পর দিনই ওই নারীর ভাই বাদী হয়ে কাদেরের বিরুদ্ধে মামলা দায়ের করে। ২৩ এপ্রিল র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প অভিযান চালিয়ে দক্ষিণ হামছাদী থেকে কাদেরকে গ্রেপ্তার করে। ঈদুল আজহার চার দিন আগে হাইকোর্ট থেকে কাদের জামিনে বের হয়। কাদের দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুলতান আহমেদের ছেলে। ওই এলাকায় তার ফ্লেক্সিলোড ও চিপসের দোকান রয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3gE934T
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশ্বে একদিনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সব রেকর্ড ভাঙল ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে প্রায় ৭৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪৫ জন।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটিতে ৭৮ হাজার ৯০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যা বিশ্বের যেকোনো দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনায় অন্তত ৬৩ হাজার ৬৫৭ জনের প্রাণহানি ঘটেছে।
এর আগে বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছিল গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রে। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ওইদিন ৭৮ হাজার ৪২৭ জনের সংক্রমণ শনাক্ত হয়।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/3hHnlTT
Post Come trough : PURBOPOSHCIMBD
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৮০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে একজন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে।
রোববার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার চট্টগ্রামের চার ল্যাবে ৩২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ২৫ জন ও ১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
শেভরণ ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু), বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্ট পাইনি সিভিল সার্জন অফিস।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া একজন হাটহাজারীর বাসিন্দা।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ৯৮০ জনের মধ্যে নগরের ১২ হাজার ৮৯ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৯৮১ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২৭১ জনের মধ্যে নগরের ১৮৯ জন ও উপজেলার ৮২ জন বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কতজন করোনা রোগী সুস্থ হয়েছে তা জানায়নি সিভিল সার্জন অফিস। এখন পর্যন্ত চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ১২ হাজার ৫৩২ জন করোনা রোগী।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2QCrTPs
Post Come trough : PURBOPOSHCIMBD
দেশের দুটি বিভাগে আজ ঝড়বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। রোববার (৩০ আগস্ট) আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3b7E54d
Post Come trough : PURBOPOSHCIMBD
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নীতিমালা না মেনে শিক্ষক বদলির অভিযোগ
পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারি শিক্ষকদের সদ্য জাতীয়করণকৃত স্কুলগুলোতে প্রধান শিক্ষক হিসেবে চলতি দায়িত্ব দেওয়ার আদেশ দেওয়া হলে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সদ্য জাতীয়করণকৃত স্কুলের শিক্ষকরা। এর প্রেক্ষিতে ২০১৮ সালের ২২ এপ্রিল সরকার মামলাধীন বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ করতে নিষেধাজ্ঞা দেন।
সারাদেশ
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি নিয়ম নীতির উপেক্ষা করে শিক্ষক বদলির অভিযোগ পাওয়া গেছে শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও পাঁচবিবি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা গেছে, পাঁচবিবি উপজেলার সদ্য জাতীয়করণকৃত দোঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানাকে তার বাড়ি থেকে ২৫ কিলোমিটার দূরের আরেকটি সদ্য জাতীয়করণকৃত মোলান রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক ফারজানা অভিযোগ করেন, আমার কাছে ১০ হাজার টাকা দাবি করলে আমি অপারগতা প্রকাশ করি। এতে আক্রোশে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও পাঁচবিবি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাহাঙ্গীর আলম সরকারি নিয়মের তোয়াক্কা না করে প্রভাবিত হয়ে এই বদলির আদেশ দেন।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারি শিক্ষকদের সদ্য জাতীয়করণকৃত স্কুলগুলোতে প্রধান শিক্ষক হিসেবে চলতি দায়িত্ব দেওয়ার আদেশ দেওয়া হলে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সদ্য জাতীয়করণকৃত স্কুলের শিক্ষকরা। এর প্রেক্ষিতে ২০১৮ সালের ২২ এপ্রিল সরকার মামলাধীন বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ করতে নিষেধাজ্ঞা দেন।
পরে একই বছরের ১৫ মে সরকার ওই নিষেধাজ্ঞা বাতিল করলে ২০১৮ সালের ১২ জুন পাঁচবিবি উপজেলায় ৩২ জনসহ জেলায় ১১২ জন পুরাতন সরকারি স্কুলের সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়া হয়। এরই অংশ হিসাবে ফারজানাকে দোঘড়া বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন থেকে গত ২৪ মাস ধরে অর্থাৎ ২০২০ সালের ২৪ জুন পর্যন্ত তিনি যথারীতি ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
কিন্ত ২০১৯ সালের ৬ অক্টোবর যে সকল বিদ্যালয়ের শিক্ষকদের পদের বিপরীতে আদালতে মামলা চলমান আছে সেই সব প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে পদায়ন না করতে সরকার পরিপত্র জারি করে।
কিন্তু ওই পরিপত্রে যোগদানকৃত প্রধান শিক্ষককে অন্যত্র বদলি বা সরে নেওয়ার কথা উল্লেখ না থাকা ও ওই বিদ্যালয়ের বিষয়টি আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও সংশ্লিষ্ট দপ্তরের আইন বিভাগের পরামর্শ না নিয়েই ৮ মাস পর জাতীয়করণকৃত দোঘড়া বিদ্যালয়ের শিক্ষক ফারজানাকে পরিপত্রের আদেশ না মানা ও মামলা চলমান থাকা অবস্থায় একই উপজেলার মোলান রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুজ্জামান স্বপদে কর্মরত থাকলেও তাকে না জানিয়ে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সেজে ভুক্তভোগী প্রধান শিক্ষক ফারজানার বদলির প্রক্রিয়া চূড়ান্ত করেন। সহকারী শিক্ষা অফিসারের এমন নিয়ম বর্হিভূত কাজে পাচঁববি উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম সহযোগিতা করেন বলেও অভিযোগ করেন ফারজানা।
অভিযোগগুলো অস্বীকার করে পাঁচবিবি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বদলি করার ক্ষমতা আমার নেই, আমি শুধু প্রস্তাবনা দিয়েছি। শিক্ষিকার সুবিধামত স্কুলেই তাকে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তরের আইন বিভাগের পরামর্শের ব্যাপারটি উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারি আব্দুল হাকিম জানান, পাঁচবিবির ফারজানার বদলিটি ইচ্ছাকৃতভাবে সাইফুল স্যার করেছেন, যা তিনি পারেন না। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্মস্থলে থাকাবস্থায় ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন ও সরকারি নিয়ম পরিপন্থি বদলীর প্রক্রিয়ায় স্বাক্ষর করার ব্যাপারে সহকারি শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, অর্থনৈতিক ব্যাপার এখানে নেই সেহেতু ভারপ্রাপ্ত হিসেবে বদলির প্রক্রিয়াটি একটি নিয়মিত চিঠি হিসেবে দিয়েছি। বদলির ব্যাপারে পরীক্ষা-নীরিক্ষা করার দায়িত্ব আমার নয়।
তবে এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না।
রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক মুঠোফোনে জানান, আমার কাছে যে প্রস্তাবনা আসে তার মধ্যে শিক্ষিকার আবেদনও ছিল। আবেদনের প্রেক্ষিতে তাকে শূন্য পদে বদলি করা হয়।
জয়পুরহাট জেলা জজ আদালতের সরকারী কৌশলী এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, বিদ্যালয়ের বিষয়টি আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বদলি করা আদালতকে অবমাননা করা। এ কাজ যেই করবে আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম জানান, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা যদি ভারপ্রাপ্ত দায়িত্ব পানও তারপরও তিনি শুধু রুটিন ওয়ার্ক করতে পারেন মাত্র। এ ধরনের বদলির প্রক্রিয়ার কোন কাগজপত্রে স্বাক্ষর করতে পারেন না।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3juGqJA
Post Come trough : PURBOPOSHCIMBD
পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরিগুলোকে মূল চ্যানেল থেকে উজানের দিকে নিয়ে প্রায় দুই কিলোমিটার ঘুরে দৌলতদিয়া ঘাটে যাওয়ায় সময় লাগছে বেশি। পাটুরিয়ায় ফেরি পারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন।
রোববার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও পরিবহন পারাপার নির্বিঘ্ন রাখতে ১৬টি ফেরি চলাচল করছে। এই নৌরুটে পারের অপেক্ষায় ছোট গাড়ি ও বাস মিলে একশো থাকলেও তা পারাপার সচল রয়েছে। তবে পাটুরিয়া ঘাটে ট্রাক টার্মিনাল এলাকায় পারের অপেক্ষায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে।
শিবালয় বরংগাইল হাইওয়ে থানার ইনচার্জ বাসুদেব সিনহা জানান, ঘাট এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে পাটুরিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ এড়াতে উথুলী সংযোগ সড়কে একশো ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় চাপ কমলে এখান থেকে সিরিয়াল অনুযায়ী ধাপে ধাপে ট্রাকগুলো পাঠানো হবে।
তবে ধামরাইয়ের বাথুলী এলাকায় আজ কোনো পণ্যবাহী ট্রাক দাঁড় করানো হয়নি বলে জানিয়েছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3hHJRMf
Post Come trough : PURBOPOSHCIMBD
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর কাতালগঞ্জে আনিকা কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যাওয়ার পথে চকবাজারের অলি খাঁ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুইজন মো. তুষার এবং তোফাত বলে জানিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, সন্ধ্যায় অলি খাঁ মসজিদের সামনে কথিত যুবলীগ নেতা টিনুর অনুসারী ৩০-৪০ জনের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় তুষার এবং তোফাত নামে দুইজন আহত হন।
তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3joJZ3K
Post Come trough : PURBOPOSHCIMBD
মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীরউত্তম-এর মরদেহ সোমবার (৩১ আগস্ট) সকালে এমিরেটস ফ্লাইট যোগে ঢাকা পৌঁছাবে। তাঁর কানাডা প্রবাসী কন্যা চয়নিকা দত্ত ও তার স্বামী একই প্লেনে ঢাকা নামবেন। একমাত্র পুত্র চিরঞ্জীব দত্ত, কন্যা মহুয়া দত্ত ও কবিতা দাশগুপ্ত প্রায় একই সময়ে অন্য এয়ারলাইন্স যোগে ঢাকা পৌঁছাবেন বলে জানিয়েছেন প্রয়াত সিআর দত্তের ছেলে চিরঞ্জীব দত্ত। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীরউত্তম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা (নিউ ইয়র্ক সময় সোমবার রাত সাড়ে ১১টা) দিকে তিনি মারা যান।
চিত্ত রঞ্জন দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত। শিলং-এর ‘লাবান গভর্নমেন্ট হাইস্কুল’ -এ দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন৷ পরবর্তীকালে বাবা চাকরি থেকে অবসর নিয়ে হবিগঞ্জে এসে স্থায়ী বসবাস শুরু করেন৷ হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে ১৯৪৪ সালে তিনি মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে কলকাতার আশুতোষ কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হয়ে ছাত্রাবাসে থাকা শুরু করেন তিনি। পরবর্তীতে খুলনার দৌলতপুর কলেজের বিজ্ঞান শাখায় ভর্তি হন। পরে এই কলেজ থেকেই বি.এস.সি পাশ করেন।
চিত্ত রঞ্জন দত্ত ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। কিছুদিন পর ‘সেকেন্ড লেফটেনেন্ট’ পদে কমিশন পান। ১৯৬৫ সালে সৈনিক জীবনে প্রথম যুদ্ধে লড়েন তিনি৷ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে আসালং এ একটা কোম্পানির কমান্ডার হিসেবে যুদ্ধ করেন তিনি। এই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পাকিস্তান সরকার তাকে পুরস্কৃত করে।
১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী মনোনীত করা হয় এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেব দায়িত্ব দেয়া হয় এম.এ.জি ওসমানীকে। তিনি বাংলাদশেকে মোট ১১টি সেক্টরে ভাগ করে নেন। সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়স্তাগঞ্জ রেল লাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত এলাকা নিয়ে ৪নং সেক্টর গঠন করা হয় এবং এই সেক্টরের কমান্ডার নিযুক্ত হন চিত্ত রঞ্জন দত্ত। সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পাওয়ার পর সিলেটের রশীদপুরে প্রথমে ক্যাম্প বানান তিনি। চারপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান। চা বাগানের আড়ালকে কাজে লাগিয়ে তিনি যুদ্ধের কৌশল নির্ধারণ করে দিতেন। পরবর্তী সময়ে তিনি যুদ্ধের আক্রমণের সুবিধার্থে রশীদপুর ছেড়ে মৌলভীবাজারে ক্যাম্প স্থাপন করেন।
চিত্ত রঞ্জন দত্ত ১৯৭২ সালে রংপুরে ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত হন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের জন্য সীমান্ত রক্ষা প্রহরী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে সরকার। এই বিষয়ে চিত্ত রঞ্জন দত্তকে দায়িত্ব দেয় বাংলাদেশ সরকার। পরবর্তীকালে তিনি সীমান্ত রক্ষা প্রহরী গঠন করেন এবং নাম দেন বাংলাদেশ রাইফেলস। বর্তমানে এ বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ। চিত্ত রঞ্জন দত্ত ছিলেন বাংলাদেশ রাইফেলসের প্রথম ডাইরেক্টর জেনারেল।
এছাড়া ১৯৭১-এর পর থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তাকে নানা ধরনের দায়িত্ব পালন করতে হয়। ১৯৭৪ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি হেড কোয়ার্টার চিফ অব লজিস্টিক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব নেন। ১৯৭৯ সালে বি আর টি সি এর চেয়ারম্যান হিসেবে কিছুদিন দায়িত্ব পালনের পর ১৯৮২ সালে তিনি পুনরায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হন। ১৯৮৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/32His6Q
Post Come trough : PURBOPOSHCIMBD
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশ এখন দুঃশাসনে ডুবে গেছে। আন্দোলন ছাড়া চোখের জল এই সরকারের গদি নড়াতে পারবে না। প্রতিবছরই এখানে আসলেই স্বজনদের কান্না দেখি।
নিজস্ব প্রতিবেদক
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশ এখন দুঃশাসনে ডুবে গেছে। আন্দোলন ছাড়া চোখের জল এই সরকারের গদি নড়াতে পারবে না। প্রতিবছরই এখানে আসলেই স্বজনদের কান্না দেখি। কান্না কোন সমাধান নয়। আন্দোলনই এই সরকারের পতন নিশ্চিত করতে পারে। পুলিশ লীগ না থাকলে আ’লীগের অস্তিত্বও থাকবে না। দুর্নীতিতে সারাদেশ ছেয়ে গেছে। করোনা কালীন সময়েও যারা দুর্নীতি করেছে তাদের সেভাবে বিচার করতে পারছে না। কারণ দুর্নীতির উপর ভর করেই জনগণের ভোট ছাড়া এই সরকার ক্ষমতায় রয়েছে।
৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাক এর উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) বিকালে শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।
মায়ের ডাক এর সভাপতি হাজেরা খাতুনের অসুস্থ্যতার কারণে তার বড় মেয়ে গুম হওয়া সাজেদুল ইসলাম সুমনের বড় বোন মারুফা ইসলাম ফেরদৌসির সভাপতিত্বে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জোনায়েদ সাকি, ঢাবি’র সাবেক ভিপি নুরুল হক নুরু , নুর খান লিটন, অধিকার’র নাসির উদ্দিন এলান, বাসদের আব্দুর রাজ্জাক, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ কমিটির সদস্য ইফতেখার আহমেদ, জাতীয় মানবাধিকার সমিতির সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন, আইন ও সালিশ কেন্দ্রের অনির্বান, মৌলিক অধিকার সুরক্ষা কমিটির রেজাউর রহমান লেলিন, গুম ফেরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারিক, তিতুমীর কলেজের ছাত্র মেহেদী হাসান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন এম. ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস, রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন তপুর মা আলহাজ¦ সালেহা বেগম, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া, মাইকেল চাকমার পক্ষে সুনয়ন চাকমা, সাইফুর রহমান সজীবের পিতা শফিকুর রহমান, ইসমাইল হোসেনের মা শিরিন আক্তার, মো. হাবিবুর রহমানের মেয়ে জেসমিন বেগম, বাপ্পির বোন ঝুমুর আক্তার, তপন দাসের স্ত্রী সুমি রানী দাস, ইসমাইল হোসেন বাতেনের স্ত্রী নাসিমা আক্তার স্মৃতি, মনির হোসেনের ভাই শহীদুল্লাহ, ড্রাইভার কাউসারের মেয়ে লামিয়া মীম, পারভেজের শিশু কন্যা হৃদি-সহ প্রমুখ।
এসময় গুম সদস্যদের পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আঁখি, সানজিদা ইসলাম তুলি, আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী রিনা ও তার মেয়ে রাইসা, পল্লবীর নুর আলমের স্ত্রী রিনা আলম, ছেলে প্লাবন আলম, এস.এম সানাউল্লাহ সানার স্ত্রী নাজনীন, তরিকুল ইসলাম তারার স্ত্রী বেবী আক্তার, ছেলে ওয়াজিদ ইসলাম তাহসিন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনটি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। এই দিনকে সামনে রেখে আজ গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ ও ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি’ যৌথভাবে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে সঙ্গে নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন এবং আলোচনা সভার আয়োজন করেছে। এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা এই দুটি নেটওয়ার্কের পক্ষ থেকে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করছি এবং গুমের শিকার ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবির পাশাপাশি বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের নামে নাগরিকদের বিচারবহির্ভূতভাবে হত্যা ও হেফাজতে নির্যাতনসহ সকল রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের দাবি জানাচ্ছি।
রাষ্ট্রীয় বাহিনীর কর্তৃক গুম ও বিচার বহির্ভূতভাবে মানুষ হত্যা হলো রাষ্ট্রীয় নিপীড়রে চরম বহিঃপ্রকাশ।
কিন্তু নিপীড়নকারী রাষ্ট্র শুধু গুম বা ক্রসফায়ারের মতো হত্যাকাণ্ডই ঘটায় না। সমাজের প্রত্যেক ক্ষেত্রে ভিন্নমত ও শাসকচক্রের স্বার্থবিরোধীতাকে নিশ্চিহ্ন করার জন্য এমন কোন কাজ নেই, যা তারা করে না। একটি জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়ার কারণে গুম, হেফাজতে নির্যাতন ও বিচারবহির্ভূতভাবে হত্যার শিকার ব্যক্তিদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারগুলো রাষ্ট্রের রোষানলে পড়ছেন। তাই একটি জনগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সবধরনের অন্যায়-অবিচারের প্রতিকার করে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভিক্টিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/31HVzBc
Post Come trough : PURBOPOSHCIMBD
২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের সর্বাধিক বৃত্তি পেয়ে সুনাম কুড়িয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর শহরের শুকতারা বিদ্যানিকেতন।
পৌর শহরের দরিরামপুর ৮নং ওয়ার্ডে অবস্থিত শুকতারা বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় প্রথম বারের মতো অংশ গ্রহণ করে উপজেলায় সর্বোধিক ১১জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
শুকতারা বিদ্যানিকেতনের সভাপতি হাসান মাহমুদ বলেন, প্রথম বারের মতো এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে আমাদের শিক্ষার্থীরা অনেক ভাল ফলাফল অর্জন করায় তাদেরকে অভিনন্দন জানাই। আগত সময়েও এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন আকন্দ বলেন, পরিশ্রমের ফসল হচ্ছে এ ফলাফল। তিনি শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দের ভূমিকার কথাও বলেন তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/31F6ICt
Post Come trough : PURBOPOSHCIMBD
রাজধানী ঢাকাসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমোট ৭ হাজার ৭৮৫ জন। তাদের মধ্যে ২ হাজার ৬৮৮ জন চিকিৎসক, ১ হাজার ৯৩১ জন নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৩ হাজার ১৬৬ জন।
রাজধানীতে ভাইরাসটিতে আক্রান্ত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকাতে ৮০৮ জন চিকিৎসক, ৭৭৬ জন নার্স এবং ৪৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ড. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুলহক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত কিংবা করোনার উপসর্গ নিয়ে ৮১ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণির সর্বমোট ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন করোনা রোগী শনাক্ত হয়।
রাজধানীসহ সারাদেশে মোট আক্রান্ত চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকায় ২৬ শতাংশ আক্রান্ত হয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/32CcNiD
Post Come trough : PURBOPOSHCIMBD
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ জানিয়ে তার আইনজীবী ও দলটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, তার জরুরিভাবে চিকিৎসা প্রয়োজন।
শনিবার (২৯ আগস্ট) রাতে গুলশানে খালেদা জিয়ার ভাড়াবাসা ফিরোজা’য় গিয়ে তার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি জানান, খালেদা জিয়ার ওজন এবং মুখের রুচি কমে গেছে। গত কয়েক মাস ধরে তিনি কোনো শক্ত খাবার খেতে পারছেন না।
শনিবার রাত আটটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার আইনজীবী ও দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাত সোয়া নয়টার দিকে তিনি সেখান থেকে বের হয়ে যান।
পরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে সমস্যা, হাঁটুতে ব্যথা। ম্যাডামের ওজন কমে গেছে এবং তার রুচিও কমে গেছে। গত কয়েক মাস ধরে তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না।
আইনজীবী বলেন, তার কোনো সুচিকিৎসা হচ্ছে না। এজন্য তার ভাই সাঈদ ইস্কান্দার বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সেই আবেদনে দেশে এবং বিদেশে চিকিৎসা যেকোনো স্থানে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য বলেছেন।
‘চিকিৎসার জন্য খালেদা জিয়া দেশের বাইরে কোন রাষ্ট্রে যাওয়ার চিন্তা করেছেন’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম-মহাসচিব খোকন বলেন, দেশের বাইরে কোথায় যাবেন এখনো তা নিশ্চিত করেননি।
‘দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী বলেছেন, আদালতের অনুমতি ছাড়া খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন না’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার খোকন বলেন, দুদকের বিজ্ঞ আইনজীবী অপ্রাসঙ্গিক কথা বলেছেন। এটা বলবেন না। সরকার মূল আদেশ দিয়েছেন। এখন আবার সরকারই বিবেচনা করতে পারেন তার মুক্তির মেয়াদ বাড়াবেন কি-না।
তিনি বলেন, সরকার এক্সেস দিয়ে তাকে মুক্তি দিয়েছেন। এখানে আদালতের শরণাপন্ন হওয়া প্রয়োজন মনে করছি না। মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়ার মেজর সমস্যা শারীরিক এবং ওল্ডনেস। তার বয়স এখন ৭৫ বছর।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সরকার বিদেশ যেতে অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এছাড়া সাজা স্থগিতের মেয়াদ সরকার বাড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে গত মঙ্গলবার খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার সেই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ সংক্রান্ত বিষয়েও মাহবুব উদ্দিন খোকন খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা গত ২৪ মার্চ স্থগিত করে সরকার। পরের দিন ২৫ মার্চ মুক্তি পেয়ে গুলশানের বাসায় ওঠেন খালেদা জিয়া।
মুক্তির শর্ত অনুযায়ী তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। ছয় মাসের মধ্যে পাঁচ মাস অতিবাহিত হলেও চিকিৎসা শুরু হয়নি খালেদা জিয়ার। যেটুকু হচ্ছে বাসায় নিজস্ব চিকিৎসকের পরামর্শে।
তার চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার হাঁটুর চিকিৎসা এর আগে লন্ডনে করা হয়েছিল। হাঁটুর সেই জয়েন্টে ব্যথার কারণে তিনি হাঁটাচলা করতে পারেন না। তাই তাকে পুনরায় বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন।
এসব বিষয়ে পারিবারিকভাবে সরকারের সঙ্গে দেন-দরবার চলছে বলে জানা গেছে। তবে দলের কেউ এ বিষয়ে গণমাধ্যমে কিছু বলতে আগ্রহী নয়।
এদিকে, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একটি বেসরকারি টেলিভিশনকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম জিয়ার ছোট ভাই আবেদন করেছেন। পরবর্তী কার্যক্রমের জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে আবেদন করেন বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার।
গত ২৫ মার্চ দুই শর্তে মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিতাদেশের পর ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। সেই সাজার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর।
দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কারাগারে যান বেগম জিয়া। পরে শারীরিক অসুস্থতার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।
করোনা সংকটের মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। মুক্তির পর গুলশানের ভাড়াবাসা ফিরোজায় ওঠেন তিনি। সেখানে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ করে এই বাসায়ই আছেন।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সাময়িক মুক্তি লাভ করেন খালেদা জিয়া।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/32Ak1Uk
Post Come trough : PURBOPOSHCIMBD
Bangladesh’s Kiwi batting consultant Craig McMillan has said that he is not in a hurry to change the batting culture of Tigers.
Former New Zealand batsman Craig McMillan has been handed over the charge to work as batting consultant of Bangladesh national team for their tour to Sri Lanka where they will play a three-match Test series that starts in October. It is understood that Bangladesh Cricket Board will observe the former Kiwi batting coach during the 45-day long tour, before deciding for a long-term appointment.
“My initial focus will be getting to know the players and to develop a relationship with them all. Then to understand how they think and play when batting and help them in their preparation for the series,” McMillan was quoted as saying in an English daily.
“It will be challenging for the players but luckily thanks to BCB, we have some good preparation time before the Test matches start to get off any rust out of the system and have some quality training session heading into the series,” he said.
“New Zealand played Bangladesh a number of times when I was with them [New Zealand] as batting coach. I think Bangladesh have a number of quality and experienced players in Test cricket with the likes of Mominul [Haque], Mushfiqur [Rahim], Tamim [Iqbal] and Shakib [Al Hasan]. There are also some new players just starting out
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2G10ncf
Post Come trough : নাচোল নিউজ
শনিবার বিকাল ৪ টা থেক সন্ধ্য ৬ টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে ভ্রাম্যমান ব্লাড ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয়বারের এই আয়োজনে প্রায় ২০০ ব্যাক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
শিবগঞ্জ উপজেলা সমন্বয়ক মোঃ রাসেল আলীর সঞ্চালনায় শিবগঞ্জ উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবকদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনি আজাদ এবং সিনিয়র সমন্বয়কগণের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল হক, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সিহাব উদ্দীন, মোঃ মিনহাজুল ইসলাম নিরো প্রমুখ।
আলোচনায় স্বেছায় রক্তদানসহ অন্যান্য মানবিক কাজে অংশগ্রহণের জন্য আহব্বান জানানো হয়।
উল্লেখ্য এর আগে গত ২৪ আগস্ট মুজিববর্ষ ও শোকের মাস আগস্টে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর প্রথম আয়োজন সম্পন্ন হয়।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/32FGqzh
Post Come trough : নাচোল নিউজ
করোনা থেকে মুক্ত হওয়ার পরও পিছু ছাড়ছে না জটিলতা। বরং অনেক ক্ষেত্রে দেখা দিচ্ছে নতুন নতুন সমস্যা। এ ধরনের রোগীদের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সেবা দিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হলো কোভিড পরবর্তী ফলোআপ ক্লিনিক। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কোভিড মুক্তির পরও অনেককে ৫ বছর পর্যন্ত পর্যবেক্ষণে রাখতে হবে।
একমাস হলো কোভিড ১৯ থেকে সেরে উঠেছেন মাহবুব আলম। তবে গত কয়েকদিন ধরেই হঠাৎ করে ভুগছেন স্বাস্থ্যগত নানা জটিলতায়, যা দেখা দেয়নি আগে কখনো। এমন অনেককেই দেখা যাচ্ছে, করোনা থেকে মুক্ত হলেও নতুন করে শরীরে বাসা বেধেছে বিভিন্ন সমস্যা। ফিরতে পারছেন না স্বাভাবিক অবস্থায়।
এ ধরনের সমস্যায় থাকা ব্যক্তিদের চিকিৎসার জন্য যুক্তরাজ্য, চীন, ইতালিসহ বিভিন্ন দেশেই চালু রয়েছে কোভিড পরবর্তী ফলোআপ ক্লিনিক। সে আদলে দেশেও এমন ক্লিনিক চালু করলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। যা পরিচালনায় নেয়া হয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইমপেরিয়াল কলেজের কারিগরি সহায়তা।
অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, যারা হাসপাতাল ছেড়ে চলে যায় তাদের কোভিড পরবর্তী নানা সমস্যা দেখা দেয়। ৫ বছর পর্যন্ত এসব রোগীদের ফলোআপ করতে হয়। সে জন্যই খোলা হলো ক্লিনিক।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিদের অনেককে ফলোআপে রাখতে হবে ৫ বছর পর্যন্ত। আর ফলোআপ ক্লিনিক পরিচালনায় প্রাথমিকভাবে প্রয়োজনীয় লোকবলকেই বড় চ্যালেঞ্জ মনে করছে কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু মেডিকেলে কোভিড পরবর্তী ফলোআপ ক্লিনিকে সেবা মিলবে প্রতি শনি ও মঙ্গলবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2DbSwHP
Post Come trough : নাচোল নিউজ
আইসিসি সব দেশকে টি-টোয়েন্টি মর্যাদা দেওয়ার পর থেকে এই সংস্করণে হচ্ছে রেকর্ডের ছড়াছড়ি। আন্তর্জাতিক ক্রিকেট এবার দেখল নতুন এক বিশ্ব রেকর্ড; টি-টোয়েন্টিতে ছয় নম্বরে প্রথম সেঞ্চুরি। স্যাম বিলিংসকে ছাপিয়ে এই পজিশনে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন বেলজিয়ামের শাহেরিয়ার বাট।
বেলজিয়াম, চেক রিপাবলিক ও স্বাগতিক লাক্সেমবার্গকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শনিবার বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন শাহেরিয়ার। চেক রিপাবলিকের বিপক্ষে তিনি ৫০ বলে অপরাজিত থাকেন ১২৫ রানে। বাউন্ডারি থেকেই আসে ৯৮ রান। ৯টি ছক্কার পাশে চার ১১টি।
পাকিস্তানে জন্ম নেওয়া ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান ক্রিজে যাওয়ার সময় বেলজিয়াম ছিল বিপদে। ৮ ওভারে ৪১ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা দলটির ত্রাতা অধিনায়ক। পরের ১২ ওভারে ১৫৬ রান যোগ করে বেলজিয়াম, এর ১২৫ রানই আসে তার ব্যাট থেকে।
ছয় নম্বরে আগের সর্বোচ্চ ছিল ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান বিলিংসের। গত বছর ক্যারিবিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ বলে তিনি করেছিলেন ৮৭ রান।
৬ উইকেটে ১৯৭ রান করা বেলজিয়াম জেতে ৪৬ রানে। চেক রিপাবলিক ৮ উইকেটে করে ১৫১ রান।
এদিনই আরেক ম্যাচে স্বাগতিক লাক্সেমবার্গের বিপক্ষে পাঁচে নেমে ৪৫ বলে ৭ ছক্কা ও চারটি চারে অপরাজিত ৮১ রান করেন শাহেরিয়ার।
৮ উইকেটে ১৬৫ রান করা বেলজিয়াম জেতে ৩৭ রানে। লাক্সেমবার্গ ৮ উইকেটে থমকে যায় ১২৮ রানে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2G3K5zm
Post Come trough : নাচোল নিউজ