সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একই দিনে চারটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে বিকাল ৪.০০ টায় সিরাজগঞ্জ পৌরসভার চালা অফিসপাড়া এলাকায় একাদশ শ্রেণীর ছাত্রী (১৭), বিকাল ৬.০০ টায় ধুকুরিয়া বেড়া ইউনিয়নের খামার উল্লাপাড়া গ্রামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী(১২),রাত ৭.০০ টায় দৌলতপুর ইউনিয়নের চর নবীপুর গ্রামে দশম শ্রেনীর ছাত্রী (১৫) এবং রাত ১০ টায় বেলকুচি সদর ইউনিয়নের বেলকুচি মধ্যপাড়া গ্রামে দশম শ্রেণির ছাত্রী (১৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। চারটি বাল্যবিবাহের তিনটিতে কনে অপ্রাপ্তবয়স্ক ও একটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিবাহগুলো বন্ধ করে প্রত্যেক প্রযোজ্যক্ষেত্রে কনের বাবা ও বরের বাবার কাছ থেকে কনে ও বর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয় এবং বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট পঞ্চান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন বেলকুচি থানার উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান ও থানা পুলিশের সদস্যবৃন্দ।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2Qzaozt
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
আম কাঁচা অথবা পাকা যে ভাবেই খাওয়া হোক তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অনেক ক্ষেত্রে পাকা আমের তুলনায় কাঁচা আমের গুণ আরও বেশি। আম আমাদের শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সহায়তা করে। জেনে নিন আমের কিছু উপকারিতা-
১. কাঁচা আম ক্যারোটিন ও ভিটামিনএ সমৃদ্ধ, যা চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে, রাত কানা রোগের হাত থেকে রক্ষা করে এবং চোখ ভালো রাখে ।
২. আমে রয়েছে ভিটামিন ‘বি’ কমপ্লেক্স। এই ভিটামিন শরীরের স্নায়ুগুলোতে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়। শরীরকে রাখে সতেজ। ঘুম আসতে সাহায্য করে।
৩. আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পাকা আমের তুলনায় কাঁচা আমে ভিটামিনসি এর পরিমাণ বেশি।
৪. আমে বেটাক্যারোটিন, ভিটামিন ই এবং সেলেনিয়াম থাকায় হার্টের সমস্যা প্রতিরোধে সাহায্য করে।
৫. আমের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা বিভিন্ন রকম ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, যেমন, স্তনক্যান্সার, লিউকেমিয়া, কোলনক্যান্সার, প্রোস্টেটক্যান্সার ইত্যাদি।
৬. আমে খনিজ লবণের উপস্থিতিও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। দাঁত, নখ, চুল, মজবুত করার জন্য আমের খনিজ লবণ উপকারী ভূমিকা পালন করে।
৭. আমে রয়েছে প্রচুর এনজাইম যা শরীরের প্রোটিনের অণু গুলো ভেঙে ফেলতে সাহায্য করে, যার ফলে হজম শক্তি বৃদ্ধি পায় ।
৮. প্রতিদিন আম খেলে দেহেরক্ষয় রোধ হয় ও স্থূলতা কমিয়ে শারীরিক গঠনে ইতিবাচক ভূমিকা পালন করে ।
৯.আমে রয়েছে ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ও টারটারিক অ্যাসিড যা শরীরে ক্ষার ধরে রাখে ।
১০. কাঁচা আমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্তস্বল্পতা সমস্যা দূর হয়, আবার শরীরের রক্ত পরিষ্কার থাকে ।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/31E6LhX
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
বাবাকে বাঁচাতে পুকুরে ছেলে, বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু
বগুড়া সংবাদদাতা
বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার তুলাশন গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মৎস্যচাষি শাহীন আলম পলাতক রয়েছেন।
নিহতরা হলেন- তুলাশন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৫৫) ও তার ছেলে শরিফুল ইসলাম (২৬)।
জানা গেছে, তুলাশন গ্রামে সোয়া দুই একর জায়গায় বিরোধপূর্ণ একটি পুকুরে মাছ চাষ করেন একই গ্রামের শাহিন আলম। পুকুরের মাছ চুরি ঠেকাতে তিনি রাতে পুকুরের পানি কাঁটাতারের সাহায্যে বিদ্যুতায়িত করে রাখেন। শুক্রবার সকালে একই গ্রামের দুই শিশু ওমর ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) পুকুরে রাখা নৌকায় উঠতে গেলে তারা ধাক্কা খেয়ে পুকুর পাড়ে পড়ে যায়।
দুই শিশুর পড়ে যাওয়া দেখে মোফাজ্জল হোসেন কারণ অনুসন্ধানের জন্য পুকুরের পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকারে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পুকুরে নামলে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে গ্রামবাসী তাদের মরদেহ উদ্ধার করেন। ঘটনার পরপরই পুকুরের মালিক শাহিন আলম বাড়ি থেকে পালিয়ে যান।
নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে শাহিন আলম পলাতক রয়েছেন।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন মারা গেছেন। একই সময়ে রেকর্ড সর্বোচ্চ ৭৭ হাজার ২৬৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানায়।
দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬১ হাজার ৫২৯ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৮ জন। সুস্থতার হার ৭৬ দশমিক ২৮ শতাংশ।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রেই মারা গেছে ২৩ হাজার ৪৪৪ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মারা গেছেন ছয় হাজার ৯৪৮ জন। তৃতীয় কর্নাটকে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। তবে দিল্লিতে মারা গেছেন চার হাজার ৩৬৯ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৩৫ হাজার।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৫ হাজার ৬২৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৯৭৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৭০ লাখ ৯২ হাজার ৭৪৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৮৪ হাজার ৭৯৬ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬০ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৬৪ হাজার ৪৯৩ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ৭২৬ জন।
মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ হাজার ৫৯৪ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ৯১৪ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮৪ হাজার ৫৭৫ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৬১ হাজার ৬৯৪ জন।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৭৫ হাজার ৫৭৬ জন। আর মৃতের সংখ্যা ১৬ হাজার ৮০৪ জন।
সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৩ লাখ ৪৭ হাজার ৯৪০ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৯ লাখ ৪৭ হাজার ২৫০ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (২৫ লাখ ৮৩ হাজার ৬৩ জন)।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
আরটিপিসিআর পরীক্ষা কার্যক্রম শুরু করছে গণস্বাস্থ্য
করোনা শনাক্তে আরটিপিসিআর (রিজার্ভ ট্রান্সক্রিপশন পলিমিরেজ চেইন রিঅ্যাকশন) পরীক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।
নিজস্ব প্রতিবেদক
করোনা শনাক্তে আরটিপিসিআর (রিজার্ভ ট্রান্সক্রিপশন পলিমিরেজ চেইন রিঅ্যাকশন) পরীক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ৬ষ্ঠ তলায় গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে ‘কোভিড-১৯ রোগীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম। উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ল্যাবরেটরি অধ্যাপক ডা. মাহবুবুর রহমান ও হাসপাতালের পরিচালক ডা. বদরুল হক।
এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, হাসপাতালের সহযোগী সংগঠন গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক লি. এর সার্বিক সহায়তায় একটি অত্যাধুনিক মলিকিউলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করার কাজ হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে কোভিড-১৯ রোগীদের আরটিপিসিআর এর মাধ্যমে রোগ নির্ণয়ের জন্য কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
বাইডেন জিতলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপর্যয়: ট্রাম্প
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন নভেম্বরের ৩ তারিখের প্রেসিডেন্ট নির্বাচনে যদি তার ‘দুর্বল’ প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন জিতে যান তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপর্যয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা আমেরিকান স্বপ্ন বাঁচাতে পারবো কিনা সেই সিদ্ধান্ত আসবে এই নির্বাচনের মাধ্যমে। জো বাইডেন আমেরিকানদের সত্তার রক্ষাকারী নন। তিনি আমেরিকার চাকরির ধ্বংসকারী এবং সুযোগ পেয়ে তিনি আমেরিকান মাহাত্ম্যের ধ্বংসকারী হবেন।
হোয়াইট হাউসে শত শত মানুষের অংশগ্রহণে আয়োজিত রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্প করোনাভাইরাসকে ‘চায়না ভাইরাস’ হিসেবে অভিহিত করে ভাইরাসটির ছড়ানোর জন্য চীনকে দায়ী করে বক্তব্যের বেশিরভাগ সময় চীনের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেন।
তিনি বলেন, বাইডেন চীনের পুতুল এবং সে যদি জিতে যায় তাহলে আমাদের দেশের মালিক বনে যাবে চীন। আমি চীনের নানা অপকর্মের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি কিন্তু বাইডেন একে জাতিগত বিদ্বেষ আর হাস্যকর বলে অভিহিত করেছেন। আমরা যদি তার কথা শুনতাম তাহলে অনেক আমেরিকান প্রাণ হারাতো।
ট্রাম্প আরো বলেন, আমি খুব বিনয়ের সাথে বলছি, আব্রাহাম লিংকনের পর থেকে যে কোনো প্রেসিডেন্টের চেয়ে আমি আফ্রিকান-আমেরিকানদের জন্য বেশি কাজ করেছি।
তার দাবি, জো বাইডেন ৪৭ বছরের রাজনৈতিক জীবনে যা করেননি তিনি চার বছরের শাসনকালে কৃষ্ণাঙ্গদের জন্য তার চেয়ে বেশি কাজ করেছেন।
চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৩তম আসর। এমন সময়ে দুঃসংবাদ ভেসে এলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে।
ইংল্যান্ডের বাঁহাতি পেসার হ্যারি গার্নে ছিটকে পড়েছেন কাঁধের চোটে। ফলে কেকেআর শিবিরে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন না তিনি।
নটিংহ্যামশায়ার ক্রিকেটের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে গার্নে বলেন, আর সবার মতো চলতি বছর ক্রিকেট শুরুর অপেক্ষায় আমিও হতাশার দিন কাটিয়েছি। এর মধ্যে ছিটকে পড়ে খুবই বিধ্বস্ত লাগছে।
গত মৌসুমে কেকেআরের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছিলেন গার্নে। এবারো ৩৩ বছর বয়সী এই পেসারকে ছাড়েনি কলকাতার দলটি।
টি-টোয়েন্টি ফরমেটে ১৫৬ ম্যাচে ১৯০ উইকেটের মালিক গার্নে। ইংল্যান্ডের হয়েও ১০টি ওয়ানডে আর ২টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে ওয়ানডেতে ১১ আর টি-টোয়েন্টিতে ৩টি উইকেট নিলেও ক্যারিয়ার বড় হয়নি। ২০১৪ সালে অভিষেকের পর সে বছরই দল থেকে বাদ পড়েন।
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে অর্থ লেনদেন করতো বলে প্রাথমিকভাবে তথ্য আছে। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় বলা যাচ্ছে না।
রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এনজিও'র কার্যালয় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে নাখালপাড়ার লুকাস মোড়ের ৮৫নং বাসার নিচ তলার ওই অফিস থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- আসমত আলী (৪৫) ও ফারজানা (৩০)।
তেজগাঁও থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, ৮৫ পশ্চিম নাখালপাড়া উন্নয়ন সংস্থার আশা এনজিওর লোকাল অফিসের ভেতর থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, স্বামী আসমত আলীর লাশ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী ফারজানার (৩২) মরদেহ মেঝেতে পড়ে ছিল। নিহত আসমত আলীর বাড়ি নরসিংদীতে। তারা এনজিওর পাশেই এক বাসায় বসবাস করতেন। তাদের তিন সন্তান রয়েছে। বড় ছেলের নাম রিফাত তিনি মোটর মেকানিক।
স্বামী আসমত আলী মাছের ব্যবসা করেন আর স্ত্রী ফারজানা আশা এনজিও অফিসে বুয়ার কাজ করতেন। তারা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হবে। তার আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করবে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ওই জমিতে এই গাঁজার গাছটি চাষ করে আসছিলো। এমন গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করে এবং একজনকে গ্রেপ্তার করে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১০৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৬৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে একজন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ৮৩ জন ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৭৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ২১ জন ও উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩০ জন ও উপজেলা পর্যায়ের ৫ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জন ও উপজেলা পর্যায়ের ১০ জন বাসিন্দার করোনা মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জন বাসিন্দার করোনা মিলেছে।
শেভরণ ল্যাবে ৩৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ জন ও উপজেলা পর্যায়ের ৩ জন বাসিন্দার করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষায় উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২০ জনের মধ্যে পটিয়ার ১, বোয়ালখালীর ১, রাউজানের ৪, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ৭, মিরসরাইয়ের ১ ও সীতাকুণ্ডের ২ জন বাসিন্দা আছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ৮৬৬ জনের মধ্যে নগরের ১১ হাজার ৯৯৫ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৮৭১ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২৬৮ জনের মধ্যে নগরের ১৮৭ জন ও উপজেলার ৮১ জন বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কতজন করোনা রোগী সুস্থ হয়েছে তার তথ্য জানায়নি সিভিল সার্জন অফিস। এখন চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ১২ হাজার ১১৫ জন করোনা রোগী। তারমধ্যে হাসপাতালে সুস্থ হয়েছে ২ হাজার ৭১৬ জন এবং বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৯ হাজার ৩০৬ জন করোনা রোগী।
শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার মূল আসামি শ্যামল চন্দ্র রায় (৩৫) কে প্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তার করেছে র্যাব -১৩
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদরে শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার মূল আসামি শ্যামল চন্দ্র রায় (৩৫) কে প্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তার করেছে র্যাব -১৩। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়ে তথ্যটি নিশ্চিত করেছে দিনাজপুর র্যাব -১৩ কোম্পানী কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন।
দিনাজপুর র্যাব -১৩ অধিনায়ক জানান, শারীরিক প্রতিবন্ধী এক যুবতীকে কর্নাই তেলিপাড়ার বখাটে যুবক শ্যামল চন্দ্র রায় ধর্ষণ করে। এই ধর্ষণের ঘটনায় প্রতিবন্ধীর ভাই বাদী হয়ে দিনাজপুর কোতয়ারী থানায় একটা ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পরই ধর্ষক চতুরতার সাথে স্থান পরিবর্তন করতে থাকে শ্যামল। দিনাজপুর র্যাব -১৩ এই মামলাটি ছায়া তদন্ত শুরু করার পর গত বৃহস্পতিবার (২৭ই আগস্ট) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুরের সিটি পার্ক এলাকা থেকে ধর্ষক শ্যামল চন্দ্র রায়কে হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দিনাজপুর র্যাব -১৩ ধর্ষখ শ্যামল চন্দ্র রায়কে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।
রাজশাহী প্রতিনিধি
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছেন কাজী জাহিদের আইনজীবী ও সুপ্রিম কোর্টের ব্যারিস্টার নুরুল আমিন।
তিনি জানিয়েছেন, ২৩ অগাস্ট হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের যৌথ বেঞ্চ এই জামিন আদেশ দেন। পরে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান।
এর আগে গত ১৭ জুন রাজশাহী শহরের এক আইনজীবী মতিহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শিক্ষক জাহিদের বিরুদ্ধে। মামলায় মোহাম্মদ নাসিমকে নিয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়। সেই মামলায় ওই দিন রাত ২টায় জাহিদকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমান নড়াইল জেলা আওয়ামী লীগের সদ্যবিলুপ্ত কমিটির তথ্য ও গবেষণা সম্পাদকের পদে ছিলেন। নাসিমকে ইঙ্গিত করে ফেসবুকে লেখার পর গত ১৬ জুন জাহিদুর রহমানকে নড়াইল জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়।
নাসিম রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুন সকালে মারা যান। পরদিন রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হন এই আওয়ামী লীগ নেতা। নাসিম অসুস্থ হওয়ার পর তাকে নিয়ে ১ ও ২ জুন কাজী জাহিদুর রহমান ফেসবুকে লেখেন। কিন্তু সে সময় ঘটনাটা পেছনেই থেকে যায়।
নাসিমের মৃত্যুর পর তাকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করে সেদিনই গ্রেপ্তার হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরা। এরপর ১৫ জুন কাজী জাহিদুর রহমানের লেখা সামনে এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তার একদিন বাদেই মামলা ও গ্রেপ্তার করা হয়। পরে গত ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের ৪৯৯তম সিন্ডিকেট সভায় কাজী জাহিদকে সাময়িক বরখাস্ত করা হয়। এই আইনে গ্রেপ্তারের পর থেকে তাঁর মুক্তির দাবিতে আন্দোলন করে অধিকারকর্মীরা।
নারীদের গাড়ি চালানোর অনুমতি, ফুটবল মাঠে বসে খেলা দেখার অধিকার, এরপর সরাসরি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ! বছর খানেক আগেও সৌদি নারীদের এসব অধিকারের কথা ভাবা ছিল স্বপ্নেরই নামান্তর। তবে সৌদি বাদশাহ সালমান ছেলে মোহাম্মদ বিন সালমানকে সিংহাসনের উত্তরসূরি করার পর থেকে দেশটিতে যেন লেগেছে বদলের হাওয়া।
গত জুনে ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে ছেলে মোহাম্মদ বিন সালমানকে সিংহাসনের উত্তরসূরি করেন সৌদি বাদশাহ সালমান। এরপর থেকে বদলের হাওয়া বইতে শুরু করেছে ‘রক্ষণশীল’ দেশ বলে পরিচিত সৌদি আরবে।
দেশটি অর্থনৈতিক সংস্কারের নামে তেলভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরতা কমানো, পর্যটন ও শিল্পায়নে গুরুত্ব দেওয়া, দুর্নীতি নিয়ন্ত্রণ, আগ্রাসী পররাষ্ট্রনীতি আর নারীদের অধিকারের বিষয়ে ধাপে ধাপে অনেকটা বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে, যার মূল কৃতিত্ব দেওয়া হচ্ছে তরুণ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। বাবা বাদশাহ সালমান সিংহাসনে থাকলেও কার্যত অনেকে ক্ষেত্রেই মূল ভূমিকা পালন করছেন এই যুবরাজ।
প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কার কর্মসূচি ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমানে সৌদি নারীরা বিভিন্ন সুবিধা পাচ্ছেন। কর্মক্ষেত্রে সৌদি নারীদের অংশগ্রহণ বাড়ানোরও পরিকল্পনা করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে নারীর সংখ্যা ২২ শতাংশ থেকে বাড়িয়ে মোট জনশক্তির এক-তৃতীয়াংশ করতে চায় দেশটি।
সৌদির রাজধানী রিয়াদে এখন বিপুল সংখ্যক ছাত্রীকে স্কুলে যেতে দেখা যায়, ৬৫ বছর আগে যা ভাবাই যেত না। সৌদির মেয়েদের প্রথম স্কুল দার আল হানান। আর রিয়াদ কলেজ অব এডুকেশন সৌদি নারীদের প্রথম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি ১৯৭০ সালে চালু হয়।
দেশটির নারীদের পরিচয়পত্র পাওয়ার অগ্রাধিকার দেয়া হয় একবিংশ শতাব্দীর শুরুতে এসে। সৌদি আরবে নারীদের পরিচয়পত্র নিতে হলে আগে পুরুষ অভিভাবকের অনুমতি প্রয়োজন হতো। ২০০১ সালে সৌদি নারীরা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই পরিচয়পত্র নেয়ার সুযোগ পান।
২০০৫ সালে সৌদি আরবে নারীদের জোরপূর্বক বিয়ে নিষিদ্ধ করা হয়। ২০০৯ সালে সৌদি আরবের কেন্দ্রীয় সরকারে প্রথম নারী মন্ত্রী নিয়োগ করেন বাদশাহ আব্দুল্লাহ। নূরা আল কায়েজ নারী বিষয়ক শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে সে বছর সরকারে যোগ দেন। ২০১২ সালে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেন সৌদি নারীরা।
তাদের মধ্যে সারাহ আত্তার নারীদের ৮০০ মিটার দৌড়ে লন্ডন অলিম্পিকের ট্র্যাকে নেমেছিলেন হিজাব পরে। আসর শুরুর আগে নারীদের অংশগ্রহণ করতে না দিলে সৌদি আরবকে অলিম্পিক থেকে বাদ দেয়ার কথা জানিয়েছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। ওই বছর সাইকেল ও মোটরসাইকেল চালানোর অনুমতি পান সৌদি নারীরা। তবে কিছু নির্দিষ্ট এলাকায়, ইসলামী রীতিতে পুরো শরীর ঢেকে এবং কোনো পুরুষ আত্মীয়ের উপস্থিতিতে তা চালানোর অনুমতি দেয়া হয়।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবের রক্ষণশীল কাউন্সিল ‘শুরা’য় প্রথমবারের মতো ৩০ জন নারীকে শপথ বাক্য পাঠ করান বাদশাহ আব্দুল্লাহ।
২০১৫ সালে সৌদি আরবের পৌরসভা নির্বাচনে নারীরা প্রথমবারের মতো ভোট দেয়ার এবং নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পান। বিশ্বের প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছিল ১৮৯৩ সালে, জার্মানিতে তা চালু হয় ১৯১৯ সালে। ২০১৫ সালে সৌদি আরবের ওই নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন ২০ জন নারী।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরব দেশটির স্টক এক্সচেঞ্জের চেয়ারপারসন হিসেবে সারাহ আল সুহাইমির নাম ঘোষণা করে আরেক ইতিহাস সৃষ্টি করে।
এদিকে ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতি সংক্রান্ত এক আদেশ জারি করে। ২০১৮ সালের জুন মাসে এই আদেশ কার্যকর হয়েছে। ফলে গাড়ি চালাতে সৌদি নারীদের আর কোনো পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হবে না। এছাড়া গাড়ি চালানোর লাইসেন্স পাচ্ছেন তারা।
দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।
অনেকদিন ঝুলে থাকার পর অবশেষে করোনাভাইরাস প্রতিরোধে চীনা কোম্পানির ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয়া হয়েছে।
চীনা কোম্পানির টিকার বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়ালের কাজটি করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআর,বি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নির্ধারিত সাতটি হাসপাতালের নিজ থেকে আগ্রহ প্রকাশকারী চার হাজার দুইশ' জন স্বাস্থ্যকর্মী বাছাই করে তাদের এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।
যত দ্রুত সম্ভব তা শুরু করার জন্য উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে।
বাংলাদেশে ট্রায়ালের পদ্ধতি
আইসিডিডিআর,বি-র কর্মকর্তারা বলেছেন, বিশ্বের অন্যান্য দেশে যেভাবে পরীক্ষা চালানো হয়েছে, সেই নিয়ম অনুসরণ করে বাংলাদেশের জন্য একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে।
যাদের ওপর ট্রায়াল চালানো হবে, তাদের একদলকে দেয়া হবে করোনাভাইরাস প্রতিষেধক উপাদানসহ আসল টিকা।
আরেকদলকে এমন কিছু দেয়া হবে, যাতে আসল টিকার কোনো উপাদান থাকবে না (যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্ল্যাসিবো বলা হয়)। কিন্তু কাউকেই জানানো হবে না কাদের আসল টিকা আর কাদের প্ল্যাসিবো দেয়া হচ্ছে।
দু’টি দলকেই পর্যবেক্ষণে রাখা হবে ছয় মাস। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি টেলিমেডিসিন ইউনিট ইতোমধ্যেই গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টা তা চালু থাকবে।
ট্রায়ালে অংশ নেয়া দুই দলের প্রত্যেকের সাথে টেলিমিডিসিন ইউনিট নিয়মিত যোগাযোগ রাখবে। তাদেরকেও বলা হবে, তাদের শরীরে ছোট-বড় কোন সমস্যা দেখা দিলেই তা সেই ইউনিটকে সাথে সাথে জানিয়ে পরামর্শ নিতে হবে।
যাদের আসল টিকা দেয়া হবে এবং টিকার আসল উপাদান যাদের শরীরে প্রয়োগ করা হবে না- এই দুই দলের প্রত্যেকের শরীরে কী ধরনের প্রভাব পড়ছে-সে সব তথ্য নিয়ে প্রত্যেক সপ্তাহে পর্যালোচনা করা হবে এবং এ ব্যাপারেও একটা বিশেষজ্ঞ কমিটি কাজ করবে।
এই বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা রিপোর্টের মাধ্যমে টিকার কার্যকারিতার প্রশ্নে সিদ্ধান্ত আসবে।
কর্মকর্তারা বলেছেন, টিকা প্রয়োগ শুরু হওয়ার পর থেকে পর্যবেক্ষণের শেষ সময় পর্যন্ত-এই পুরো সময়কে গুরুত্ব দিয়ে অনেকগুলো বিশেষজ্ঞ কমিটি কাজ করবে। এই সময়ে অংশগ্রহণকারীদের শরীর নিরাপদে আছে কিনা- সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নজরদারিতে রাখা হবে।
ট্রায়ালের জন্য লোক বাছাই
আইসিডিডিআর,বি-র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: কে জামান এই পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়ালের মূল দায়িত্বে রয়েছেন।
ড. জামান বলেছেন, ঢাকায় করোনাভাইরাসের চিকিৎসার জন্য নির্ধারিত সাতটি হাসপাতালে নিজ থেকে আগ্রহী স্বাস্থ্য কর্মীদের মাঝে এই ট্রায়াল চালানো হবে।
‘প্রোটোকল যেটা অনুমোদন হয়েছে, তাতে আমরা বলেছি, ঢাকার সাতটি কোভিড হাসপাতাল থেকে আমরা ভলান্টিয়ার নেবো। এই ভলান্টিয়াররা হবেন চিকিৎসক, নার্স এবং ওয়ার্ড অ্যাটেনডেন্ট। এই স্বাস্থ্য কর্মীদের ৪২০০জনকে আমরা টিকার পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়ালের জন্য নেবো।’
তিনি আরো বলেছেন, যাদের বাছাই করা হবে, তাদের অবশ্যই স্বেচ্ছ্বায় আসতে হবে। কারণ টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে কেউ নিজে থেকে আগ্রহী না হলে জোর করে প্রয়োগ করা যায় না।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢাকায় চীনা দূতাবাসসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত চীনা নাগরিকদের মধ্যেও যারা স্বেচ্ছ্বায় আগ্রহী হবেন, তারাও ট্রায়ালে অংশ নিতে পারবেন। চীনা দূতাবাস বাংলাদেশ সরকারকে এমন প্রস্তাব দিয়েছিল, তাতে বাংলাদেশের আপত্তি নাই।
যে সাতটি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের নিয়ে ট্রায়াল করা হবে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালের বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ ইউনিট-২, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কূর্মিটোলা হাসপাতাল, হলি ফ্যামিলি হাসপাতাল এবং ঢাকা মহানগর হাসপাতাল।
আইসিডিডিআর,বি জানাচ্ছে অল্প সময়ের মধ্যে ট্রায়াল শুরু করার চেষ্টা করা হবে, তবে সুনির্দিষ্ট সময় এখনই তারা জানাতে পারছেন না।
আইসিডিডিআর,বি এর ড: কে জামান জানিয়েছেন, চীনা কোম্পানি এক লাখ ভ্যাকসিনসহ ট্রায়ালের সব খরচ দেবে।
এখন তারা সেই ভ্যাকসিন এবং যন্ত্রপাতি আনার ব্যবস্থা নেবেন।
তিনি আরো বলেছেন, ভ্যাকসিন প্রয়োগের জন্য তিনশ জনের মতো লোক নিয়োগ করে তাদের প্রশিক্ষণ দিতে হবে। এখন এই ব্যবস্থাগুলোর কাজ তারা শুরু করবেন। এই প্রস্তুতিপর্বে কিছুটা সময় লেগে যাবে বলে তিনি উল্লেখ করেন।
সেজন্য তারা সুনির্দিষ্ট সময় বলতে পারছেন না।
ড: জামানের বক্তব্য হচ্ছে, আমরা যত দ্রুত সম্ভব ট্রায়াল শুরু করতে চাই। দুই মাসের মধ্যে ৪২০০ স্বাস্থ্যকর্মী বাছাই করে এই সময়ের মধ্যেই ভ্যাকসিন প্রয়োগের কাজটা শেষ করতে চাই। এর পরে ছয় মাস তাদের পুরোপুরি পর্যবেক্ষণে রেখে তাদের শারীরিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে। ভ্যাকসিনের কার্যকারিতা বুঝতে একটা লম্বা সময় প্রয়োজন হবে।
কর্মকর্তারা বলেছেন, ট্রায়ালের পুরো কাজ করবে আইসিডিডিআর,বি। তাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা তারা নেবে। খবর: বিবিসি বাংলা।