গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে গতকাল ২৫ আগস্ট মঙ্গলবার রাতে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন স্থান হতে গত কয়েক রাতের বেলায় চুরি যাওয়া ৭ টি গরু পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলা বড় গোপালপুর হতে উদ্ধার করেছে ।
থানা সুত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ এর নির্দেশে থানা এসআই জিয়াউর জিয়া সঙ্গীয় ফোর্স গত কাল রাতে চিহিৃন্ত গরু চোর সাদুল্লাপুর উপজেলার বড় গোপালপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আইয়ূব আলী ওরফে পানিয়ার বাড়ির সামনে উঠানে থাকা গোয়ালঘর হতে এসব চোরাই গরু গুলো উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরদল পালিয়ে গেলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পৃথক ভাবে পলাশবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে । এ বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান । এদিকে চোরাই গুরু উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিকগণ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেন । পরে গরু গুলোর মালিকানা যাচাই পূর্বক গরু মালিকদের হাতে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন স্থান হতে কয়েকটি গরু চুরি হয় এসব ঘটনায় থানায় মামলা ও জিডি করা হয় । এর আগে গত ৩ আগস্ট ছোট ভগবানপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আবুল কালাম আজাদ গোয়াল ঘর হতে রাতে বেলা একটি গরু চুরি হয় । একই গ্রামের মোত্তালেব খন্দকারের ছেলে আমিনুল ইসলামের গরু গোয়ালঘর হতে চুরি যায়। বড় গোবিন্দপুর গ্রামের তালেব উদ্দিনের ছেলে মাহমুদ হাসানের বাড়ী হতে রাতে বেলা একটি গরু চুরি হয়। এদিকে গত ২৪ আগস্ট রাতে নিজ বাড়ীর গোয়ালঘর হতে মৃত মালেক আকন্দের ছেলে শাহ আলমের ২ টি গুর চুরি হয়। থানা পুলিশ এ গরু গুলো সহ মোট ৭ টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ ।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/34Fsc4a
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ২৪ হাজারের বেশি মানুষের। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ লাখ ২৪ হাজার ৬৬৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৯৫৪ জনে।
জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ১৭ হাজার ১৫৬ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৭ হাজার ৬৬৫ জনের।
এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪৪৯ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৮ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
‘নিউজিল্যান্ডের জঘন্যতম খুনির’ রায় ঘোষণায় যা বললেন বিচারক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলার রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঐতিহাসিক এই রায় ঘোষণা করা হয়। রায়ে অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্টকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দেশটির ইতিহাসে প্যারোলবিহীন যাবজ্জীবন দণ্ড দেয়ার ঘটনা এটাই প্রথম।
গত বছর দু’টি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যাচেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ ছিল। এসব অভিযোগ স্বীকার করে নেন টারান্ট।
টানা চতুর্থদিন শুনানি শেষে বৃহস্পতিবার বিশ্বব্যাপী আলোচিত এ হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করেছেন ক্রাইস্টচার্চ আদালতের বিচারক ক্যামেরন ম্যান্ডার। রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত টারান্টের উদ্দেশে বিচারক বলেন, আপনি নিজেকে মানসিকভাবে চরম অসুস্থ ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন, যে কি না নিজের থেকে ভিন্ন মনে করা অন্য মানুষদের ঘৃণা করে।
‘আপনি যে ক্ষতি করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা বা জনসম্মুখে স্বীকারোক্তি দেননি। যদিও আমি আপনার (আদালতের) এই প্রক্রিয়াগুলো প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার সুযোগ ত্যাগ করার প্রশংসা করছি, কিন্তু আপনাকে মোটেও অনুতপ্ত বা লজ্জিত দেখাচ্ছে না।’
শ্বেতাঙ্গ আধিপত্যবাদে বিশ্বাসী টারান্টের উদ্দেশে বিচারক বলেন, ‘আপনি একটি গণহত্যা চালিয়েছেন। আপনি নিরস্ত্র ও প্রতিরোধবিহীন মানুষদের হত্যা করেছেন।’
দণ্ডের রায় ঘোষণার আগে উচ্চস্বরে দীর্ঘসময় ধরে টারান্টের হামলার শিকার ব্যক্তিদের বর্ণনা এবং তাদের স্বজনদের মন্তব্য পড়ে শোনান বিচারক ম্যান্ডার। এসময় আবেগ্লাপ্লুত হয়ে পড়ায় দু’বার থেমে যেতে হয় তাকে।
ভুক্তভোগী একটি পরিবারের কথা উল্লেখ করে বিচারক বলেন, ‘তাদের ক্ষতি অসহনীয়। আপনার কর্মকাণ্ড তাদের পরিবার ধ্বংস করে দিয়েছে, যেভাবে ধ্বংস করেছে আরও অনেক পরিবারকে।’ এসময় নিহত প্রিয়মানুষটির নাম শুনে স্বজনদের অনেককেই চোখের পানি মুছতে দেখা যায়।
ক্রাইস্টচার্চ হামলায় সর্বকনিষ্ঠ ভুক্তভোগীর নাম মুকাদ ইব্রাহিম। টারান্টের গুলিতে প্রাণ হারানোর সময় তার বয়স ছিল মাত্র তিন বছর। মুকাদের কথা উল্লেখ করে বিচারক বলেন, ‘এত ছোট বাচ্চা হারানোর পর কোনও মা-বাবাই স্বাভাবিক হতে পারবে না।’
চলতি সপ্তাহে টানা চারদিন ধরে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের কয়েক ডজন সদস্য আদালতের শুনানিতে অংশ নেন। তাদের সবাই অস্ট্রেলীয় নাগরিক টারান্টের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং তিনি যেন কোনওভাবেই আর কখনও মুক্ত হতে না পারেন সেই ব্যবস্থা নিতে বিচারকের কাছে অনুরোধ জানান।
শুনানির শেষ দিন আদালতে পবিত্র কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করা হয় এবং ভুক্তভোগী ও তাদের প্রিয়জনদের ছবি প্রদর্শন করা হয়। তবে রায় ঘোষণার আগপর্যন্ত আদালতে কোনও কথা না বলার সিদ্ধান্তে অটল ছিলেন ব্রেন্টন টারান্ট।
এ মামলার প্রধান প্রসিকিউটর মার্ক জারিফেহ বলেন, ‘বন্দুকধারী টারান্টের জন্য ন্যূনতম কোনও দণ্ডই যথেষ্ট হবে না। এটি কোনও ধরনের তুলনা ছাড়াই নিঃসন্দেহে নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বড় অপরাধমূলক ঘটনা। স্পষ্টতই তিনি (টারান্ট) নিউজিল্যান্ডের সবচেয়ে জঘন্যতম খুনি।’
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৬২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে দুইজন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৭ জনে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ৬৬ জন ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৮৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৬ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবের ১০৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫ জন ও উপজেলা পর্যায়ের ৫ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৬ জন ও উপজেলা পর্যায়ের ১ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৪ জন ও উপজেলা পর্যায়ের ৪ জন বাসিন্দার করোনা মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ জন বাসিন্দার করোনা মিলেছে।
শেভরণ ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ জন বাসিন্দার করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষায় উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা মিলেছে।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২০ জনের মধ্যে পটিয়ার ১, বোয়ালখালীর ১, রাউজানের ৪, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ৭, মিরসরাইয়ের ১ ও সীতাকুণ্ডের ২ জন বাসিন্দা আছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ৭৬২ জনের মধ্যে নগরের ১১ হাজার ৯১২ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৮৫০ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২৬৭ জনের মধ্যে নগরের ১৮৬ জন ও উপজেলার ৮১ জন বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কতজন করোনা রোগী সুস্থ হয়েছে তার তথ্য জানায়নি সিভিল সার্জন অফিস। এখন চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ১২ হাজার ১১৫ জন করোনা রোগী। তারমধ্যে হাসপাতালে সুস্থ হয়েছে ২ হাজার ৭১৬ জন এবং বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৯ হাজার ৩০৬ জন করোনা রোগী।
মাঠপর্যায়ে ভূমি সংক্রান্ত সেবা আরও জনবান্ধব এবং ডিজিটাল ভূমি সেবা বাস্তবায়ন করতে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) সরকারের ভূমি সেবা সহজীকরণে কাজ করে চলেছেন। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন ও মণিরামপুর কয়েক মাস সহকারী কমিশনার (ভূমি) না থাকায় ভূমি সংক্রান্ত কাজের বিপাকে পড়ে সাধারণ মানুষ। বিশেষ সূত্রে জানা যায় দীর্ঘ ৫ মাস ভূমি সংক্রান্ত কাজের সমস্যার সম্মুখীন হয়েছে উপজেলাবাসী।
এদিকে অতিরিক্ত দায়িত্বপালনকারী কর্মকর্তা হিসেবে মনিরামপুর ইউএন’র দাপ্তরিক কাজের শতব্যস্ততার মাঝে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে পর্যাপ্ত সময় দেয়া সম্ভব হয়নি বলে জানাযায়। ফলে জনগণ যথাসময়ে তাদের প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। অথচ স্বচ্ছ, দক্ষ, সহজীকরণ, ডিজিটাল ভূমি ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয়ের ভিশন। অবশেষে গত ১৩ আগষ্ট খোরশেদ আলম চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) মণিরামপুরে যোগদান করায় আশার আলো দেখতে পান এই জনপদের ভুক্তভোগী জনসাধারণ। নবনিযুক্ত এসিল্যান্ড খোরশেদ আলম চৌধুরী যোগদান করেই উপজেলার প্রতিটি ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ডিজিটাল ভূমি সেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে অফিস পরির্দশন করেন। এসময় তিনি অফিসের কাজ মনিটরিং এবং বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিস উন্নয়নে কাজের সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে পরামর্শ করেন। পাশাপাশি অফিস পরিদর্শনের সময় দৃশ্যমান স্থানে সিটিজেন চার্টার স্থাপনসহ ভূমির সেবার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদানসহ সকাল ৯.০০ টায় ইউনিয়ন পর্যায় ভূমি অফিসে নিযুক্ত সকলকে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।
উপজেলার উল্লেখযোগ্য কয়েকটি বিষয়ে কথা বলার সময় নবনিযুক্ত এই এসিল্যান্ড খোরশেদ আলম চৌধুরীবলেন আমি মণিরামপুর যোগদান করেই ইতিমধ্যে আমি গত ১৯ আগষ্ট মনিরামপুর টু চুকনগর রোডে যাত্রীবাহী বাসে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, মনিরামপুর এর মোবাইল কোর্ট পরিচালনা করি। মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায় যে, অধিকাংশ যাত্রীবাহী পরিবহন সামাজিক দূরত্ব বজায় না রেখে অতিরিক্ত যাত্রীবহন করছে। উপর্যুক্ত অপরাধের কারণে দণ্ডবিধি,১৮৬০ অনুযায়ী ০১ (এক)টি যাত্রীবাহী বাসকে ২০০(দুই শত) টাকা ও ০১( এক) টি ইজিবাইককে৫০(পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধ, সকল অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এবং খেদাপাড়া বাজারে অবৈধভাবে নির্মিত দোকানের কাজ বন্ধ করেছি। পাশাপাশি স্বচ্ছ, জবাবদিহিতাপূর্ণ ও হয়রানি মুক্ত ভূমি সেবা প্রদানসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শনের সময় রেজিস্টার, রেকর্ডপত্র ও নথি অাপডেট করার জন্য বলেছি।
আরও বিশেষ সূত্রে ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানাযায়, তিনি পূর্বের স্টেশনে সুনামের সাথে কাজের জন্য অনেক জনপ্রিয় ছিলেন এবং তার দক্ষতা ও কাজের সুনামের স্বীকৃতিস্বরূপ মণিরামপুরের মতো বড় উপজেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। তার সাথে কথা বলে আরও জানাযায়,, তিনি দালাল, হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা প্রতিজ্ঞাবদ্ধ। ইতিমধ্যেই অনেক সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায়,, এসি(ল্যান্ড)’র দরজা সকলের জন্য উন্মুক্ত, যেকেউ নির্দ্বিধায় ও নির্ভয়ে এসি(ল্যান্ড) এর সাথে আলাপ করে ভূমি যেকোন জটিল সমস্যার সমাধান নিচ্ছেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2QuPwcw
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জেলার শিবগঞ্জ উপজেলার জামতলা ব্রীজ সংলগ্ন মেসার্স মর্জন ফার্মেসী এন্ড ট্রিটমেট কর্ণারের সামনে থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ ১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি, শিবগঞ্জ উপজেলার গুপ্তমানিক ধাইনাগর ১৪ নং ওয়ার্ডের মোছা. সাহিদা বেগম ও মো. রবিউল ইসলামের ছেলে মো. নাঈম আলী (১৯)।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে জামতলা এলাকায় এক যুবকের উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব তাকে চ্যালেঞ্জ করে। পরে তল্লাশী চালিয়ে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। – কপোত নবী।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/31BN8Y9
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি রবি, সেনাপতি মঙ্গল ও পরিবর্তনশীল গ্রহ চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মেষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। গৃহ সুখ বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দেওয়া শ্রেয় হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। শরীর-স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমিকযুগলের জন্য দিনটি স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে।
মিথুন [২১ মে-২০ জুন]
হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। রাগ জেদ অহংকার বর্জন করুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
শ্রম মেধা প্রযুক্তি কৌশলের পূর্ণ ফল প্রাপ্ত হবেন। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। অংশীদারদের সঙ্গে মতানৈক্য দূর হবে। অত্যাবশ্যকীয় বিদেশগমনের পথে বাধা এসে হাজির হতে পারে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আটকে থাকা কাজ সচল করবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষè নজর রাখুন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাইবোনদের সঙ্গে মতানৈক্য দূরীভূত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হতে পারে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকতে পারে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বেকার যুবক-যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে। প্রেমিকযুগল সাবধানে চলুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। বিদেশগমনেচ্ছুদের বিদেশগমেনর পথ খুলবে। দ্বিচক্রযান বর্জনীয়।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে নিজেকে সতর্ক রাখুন। টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
একদিকে আয়-উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার পানির কল ও যানবাহন মেরামতে নাজেহাল হয়ে পড়তে হবে। সংকটকালে বন্ধুরা এগিয়ে আসবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে। দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে। দ্রুতগতির বাহন বর্জন করুন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
জীবনসাথীর শরীর-স্বাস্থ্য ভালোর দিকে যাবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরোনাস্তি ক্ষতির সম্ভাবনা। ব্যবসা-বাণিজ্যে লাভবান হতে পারেন।
স্পেনে করোনায় আক্রান্ত দুই শতাধিক বাংলাদেশি, আশঙ্কাজনক ১০
কবির আল মাহমুদ, স্পেন
স্পেনে দুই শতাধিক বাংলাদেশি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে দেশটির রাজধানী মাদ্রিদে ৬ জন এবং বার্সেলোনায় ৪ জন।
মাদ্রিদের মানবাধিকার সংস্থা ভলিয়ান্তে বাংলার দেয়া তথ্য অনুসারে, মাদ্রিদে বর্তমানে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা ১১৩ জন। শুধু গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশি আক্রান্ত হয়েছেন ১৪ জন। পর্যটন শহর বার্সেলোনায় বাংলাদেশিদের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা অর্ধশতকের ওপরে।
করোনা আক্রান্ত বাংলাদেশি আটটি পরিবার লকডাউনে আছেন। যাদের প্রায় সবাই করোনাভাইরাসে আক্রান্ত। তাদের বেশির ভাগই বাসায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করোনা সংক্রমিত হয়েছেন এমন আশঙ্কায় পরীক্ষা করিয়েছেন প্রায় দুই হাজার বাংলাদেশি। যাদের শতকরা প্রায় আট শতাংশ কোভিড-১৯ পজিটিভ এসেছে।
ইউরোপের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত দেশের তালিকায় বর্তমানে স্পেন প্রথমে আছে। আর বৈশ্বিক পরিসংখ্যানে ৬ নম্বরে। এর মধ্যে স্পেনে মৃতের সংখ্যা প্রায় ৩০ হাজার স্পর্শ করেছে। আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ।
রাষ্ট্রীয় সতর্কতা উঠিয়ে নেয়ার পর বর্তমানে স্পেনে দ্বিতীয় ধাপে কোভিড মহামারি ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৯৪ জন। মৃত্যুবরণ করেছে ৪৭ জন। আক্রান্তের প্রায় অর্ধেকই রাজধানী মাদ্রিদে (১৫১৩ জন)।
এদিকে অক্সফোর্ডের তৈরি কোভিড-১৯ টিকা কিনবে বলে ঘোষণা দিয়েছে স্পেন। ডিসেম্বর মাসের শেষের দিকে অক্সফোর্ডের তৈরি টিকা আসবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইয়া। তিনি বলেন, সব ঠিক থাকলে দুই ডোজ করে টিকা প্রয়োগের হিসাব করে ডিসেম্বরের শেষের দিক থেকে টিকা দেয়া শুরু করা হবে।
এছাড়া সম্প্রতি সর্বোচ্চ আক্রান্ত প্রদেশগুলোর মধ্যে অন্যতম কাতালোনিয়ায় কোভিড আক্রান্তের সংখ্যা এক লাখ অতিক্রম করেছে। গত ১৭ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ছয় হাজার ৬৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন কাতালোনিয়ায়। বর্তমানে গড়ে প্রতিদিন ৯০০ জন নতুন করে আক্রান্ত হচ্ছেন।
এছাড়া কাতালোনিয়ায় বর্তমানে ১৩৬ জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন। হাসপাতালে ভর্তি আছেন ৬৬২ জন। কাতালোনিয়ায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা প্রায় ১৩ হাজার। এর মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৫৫%, বৃদ্ধদের আবাসস্থলে ৩২%।
ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারীর বিরুদ্ধে ঐতিহাসিক রায়
আন্তর্জাতিক ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্টকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার বিরুদ্ধে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন আদালত। দেশটির ইতিহাসে প্যারোলবিহীন যাবজ্জীবন দণ্ড দেয়ার ঘটনা এটাই প্রথম।
দেশটিতে হত্যার সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ড হলেও একটা সময় পর মুক্তি পান অপরাধী। তবে এই অস্ট্রেলীয়র ক্ষেত্রে তা হবে না।
ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যাচেষ্টা ও একটি সন্ত্রাসমূলক কার্যক্রমের অভিযোগ ছিল। এসব অভিযোগ স্বীকার করে নেন টারান্ট। ওই হত্যাকাণ্ডের পর নিউজিল্যান্ডে বন্দুক আইন আরও কঠোর করে।
বিচারক ক্যামেরন ম্যান্ডারের বেঞ্চে এই বিচারের শুনানি শুরু হয়েছিল সোমবার। রায় পড়তে গিয়ে ট্যারান্টের এই হত্যাকাণ্ডকে ‘অমানবিক’ বলেছেন তিনি। ম্যান্ডার আরও যোগ করে বলেন, তার মনে ‘কোনও দয়া-মায়া ছিল না।’
২০১৯ সালের ১৫ মার্চে ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে নামাজ পড়া অবস্থায় গুলি করে ৫১ জন মুসলমানকে হত্যা করা অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেন্টন ট্যারান্টকে গত রোববার (২৩ আগস্ট) আদালতে আনা হয়। ওই হামলায় বেঁচে যাওয়া ও নিহতদের পরিবারের স্বাক্ষ্য দিয়ে সোমবার শুরু হয়েছিল চারদিনের শুনানি।
ওই হত্যাযজ্ঞের কারণে আজীবনের জন্য কারাদণ্ড যে হতে যাচ্ছে ট্যারান্টের তা ছিল নিশ্চিত ছিল। তবে স্বাক্ষ্য দিতে আসা প্রত্যেকের দাবি ছিল যেন কোনোদিন আলোর মুখ দেখতে না পান এই অপরাধী। হলোও তাই।
নিউ সাউথ ওয়েলসের ২৯ বছর বয়সী বাসিন্দা ট্যারান্ট এর আগে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন এবং পরে আত্মপক্ষ সমর্থনের সিদ্ধান্ত থেকে সরে আসেন। শুনানিতে ৬০ জনের বেশি লোক সশরীরে স্বাক্ষ্য দেন। তাদের কেউ বিদেশ থেকে এসেছেন এবং দুই সপ্তাহের করোনাভাইরাস কোয়ারেন্টাইনে থেকেছেন।
জিয়াউল কবীর
রাজশাহী ব্যুরোঃ সাংবাদিক আব্দুলা
ইকবালের মা রোকেয়া পারভীন (৫৫) যিনি নগরীর বালিয়াপুকুর নিবাসী।
আজ বেলা ৩.৩০ ঘটিকার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য বরন করেন।
(ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ২ পুত্র,আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা আজ বাদ এশা ভদ্রা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। টিকাপাড়া গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান,৷সাইফুল ইসলাম চেয়ারম্যান জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে সমবেদনা জানান সংগঠনের সভাপতি মোঃলিয়াকত হোসেন।
Post Written by : Younus Ali
Original Post URL : https://ift.tt/32A8x3c
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
চার নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফেসবুকে প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে সিআইডি থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার জিসানুল হক বলেন, মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রথমে পরিচয়, এরপর প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণা করে আসছিলেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পদ্মার উত্তাল ঢেউ আর বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে এ নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়।
পাটুরিয়া লঞ্চ ঘাট সমিতির ব্যবস্থাপক পান্না লাল নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকে পদ্মা নদীতে বাতাসের কারণে ঢেউ বেড়ে গেলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে লঞ্চ পারাপার শুরু হবে। তবে পাটুরিয়া দৌলতদিয়া ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-করপোরেশনের ( বিআইডব্লিউসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পদ্মার উত্তাল ঢেউ ও তীব্র স্রোতে ফেরি পারাপারে কিছুটা বেশি সময় লাগলেও নৌরুটে বাস ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিয়ের সাজে মোটরসাইকেলশোভাযাত্রা করে ভাইরাল ফারহানা আফরোজ নববধূ নন। তিন বছর আগে তার বিয়ে হয়েছে। তিনি এক সন্তানের জননী।
বিয়ের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করতে না পারায় ছেলে জন্মের পর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সে অনুষ্ঠানকে ঘিরেই শখ পূরণ করেন এই লেডি বাইকার।
ফারহানার এ কাজকে অনেকটা ভালোভাবেই দেখছেন বন্ধু ও প্রতিবেশীরা। তাদের দাবি ফারহানা স্বাধীনচেতা মানুষ। কিন্তু নেটিজেনরা তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন।
ফারহানার বান্ধবী নওরীন মোক্তাকি জয়া বলেন, যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ফারহানার সঙ্গে আমার বন্ধুত্ব। এরপর যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজেও এক সঙ্গে পড়েছি। উচ্চ শিক্ষা নেওয়ার জন্য দু’জন দুই শহরের বাসিন্দা হলেও যোগাযোগ এবং বন্ধুত্ব ছিল অটুট। ফারহানা খুব ভালো মনের মানুষ, মিশুক। সবার উপকার করে। যেহেতু ও (ফারহানা) মোটরসাইকেল চালাতে পারে, তাই শখ ছিল নিজের বিয়েতে বাইক রাইডিং করার। ও শো-আপ চায়নি। নেটিজেনরা বানোয়াট কথা বলে ওকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন।
জয়া আরো বলেন, ফারহানার তো তিন বছর আগে বিয়ে হয়েছে। ও এখন এক বাচ্চার মা। গত ৩০ জুন ওর ছেলে সন্তান হয়েছে। ফারহানা ওর বিয়ের সময় অনুষ্ঠান করতে পারেনি। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছা ছিল। তবে এতদিন পর সেই শখ পূরণ করতে বিয়ের অনুষ্ঠান করছে, তাতে অন্যদের সমস্যাটা কী?
ফারহানার বন্ধু প্রোফেশনাল ফটোগ্রাফার তরু খান বলেন, ফারহানা আমার কলেজ পর্যায়ের বন্ধু। সে সময় ও আমাদের সঙ্গে মোটরসাইকেল চালাতো। ও একজন ভালো বন্ধু, ওর সঙ্গে সবকিছু শেয়ার করা যায়। ফারহানার স্বাধীনচেতা মেয়ে। তার গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা বন্ধুরা ১৫/২০টি মোটরসাইকেল নিয়ে শহর ঘুরেছি। এতে দোষ কোথায়? লোকজন নেগিটিভ মন্তব্য করছে, তাতে খারাপ লাগছে। আমাদের প্রত্যাশা, প্রত্যেকে বিষয়টি স্বাভাবিকভাবে নেবে।
ফারহানার প্রতিবেশী তমাল আহমেদ বলেন, ফারহানার মতো মেয়েই হয় না। ও খুব ভালো মেয়ে। তার বিয়ে হয়েছে অনেক আগে। পারিবারিকভাবে মেনে নেওয়া নিয়ে জটিলতা ছিল। বিয়ে মেনে নেওয়ার পর অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেটিজেনরা যা করছেন তা ঠিক না।
তমাল বলেন, যশোরে মেয়ে তানিয়া পাইলট হিসেবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার নারী। নারীরা অনেক বিষয়ে এখন অগ্রগামী। ফারহানার ব্যাপারে এতো কনজারভেটিভ কেন বুঝি না। এটা ফারহানার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার শামিল।
তমাল আরও বলেন, ফারহানার পরিবারটি অনেক আগে থেকেই সংস্কৃতি মনা ও প্রগতিশীল। বাংলাদেশের অভিনয় জগতের তিন নক্ষত্র সুচন্দা, ববিতা ও চম্পা। এরা সম্পর্কে ফারহানার চাচাতো ফুফু। ফলে সে স্বাধীনচেতা হিসেবে বড় হয়েছে।
এর আগে, ১৪ আগস্ট পাবনার কাশিনাথপুরের বাসিন্দা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার হাসনাইন রাফির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যশোর শহরের সার্কিট হাউজ এলাকার মেয়ে ফারহানা আফরোজ। এর আগের দিন ১৩ আগস্ট ছিল ফারহানার গায়ে হলুদ। গায়ে হলুদের দিনে শহরজুড়ে বন্ধু-বান্ধব ও সাথীদের নিয়ে বাইক র্যালি (মোটরসাইকেল শোভাযাত্রা) করেন কনে ফারহানা। ওই শোভাযাত্রার ছবি এ কাজে নিযুক্ত ফটোগ্রাফার তার অনুমতি নিয়েই ফেসবুকে দেন। এরপর ব্যতিক্রমী এ আয়োজনের ছবি ভাইরাল হয়।
ফারহানা আফরোজ বলেন, সবাই নেচে-গেয়ে গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করেছি। আমি যেহেতু মোটরসাইকেল চালাতে পারি, তাই চালিয়ে অনুষ্ঠান করেছি। ব্যতিক্রমী
যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি ও ২০১৩ সালে যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে এইচএসসি পাস করেন ফারহানা। এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে এইচআর-এ এমবিএ করছেন ফারহানা।
তিনি আরো বলেন, ২০০৭ সাল থেকে বাইক চালাই। মূলত বাড়িতে সাইকেল ও প্রাইভেটকার চালানো শেখা হয় ছোট বেলাতেই। বাবার মোটরসাইকেলটিও চালানোর একটা ঝোঁক ছিল। তাই বাবার অজান্তেই কোনো প্রশিক্ষক ছাড়াই মোটরসাইকেল চালানো শিখি। ২০১৩ সালে ঢাকায় আসার পর বন্ধুদের মোটরসাইকেলে হাত পাকাই। এরপর নিজে স্কুটি কিনি। ওই স্কুটিতেই বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করি।
ফারহানা আরো বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার ছবি ফেসবুকে আসার পর শ্বশুড়বাড়ির লোকজন তা স্বাভাবিকভাবেই নিয়েছেন। তারা আমার মোটরসাইকেল চালানোর বিষয়টি আগে থেকেই জানতেন। ফলে তারা ছবি ও ভিডিও দেখে বেশ আনন্দ করেছেন। কিন্তু নেটিজানরা বিষয়টিকে ভালোভাবে নিতে পারছেন না। তারা আমার চারিত্রিক সনদ দিচ্ছেন। এটা আমি মানতে পারছি না। যে কারণে ছবি ভাইরাল হবার পর আমি নিজেই বাইক র্যালির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করি।
তিনি আরো বলেন, সুযোগ পেলে আমি হেলিকপ্টার চালানোও শিখতাম। আমি সবকিছুই চালানো শিখতাম। স্বামীর পক্ষ থেকেও কোনো ধরনের আপত্তি নেই।
তবে তার স্বামী হাসনাইন রাফির সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে ফারহানা তাকে সংবাদমাধ্যমে না টানার জন্য অনুরোধ করেন। তার স্বামী বর্তমানে গাজীপুরে কর্মরত। ফারহানাও শিগগিরই ঢাকা যাবেন এবং শ্বশুরের প্রতিশ্রুত মোটরসাইকেলটি ঢাকা থেকেই কিনবেন।
সাবরিনার আরেক প্রতারণা, দুই এনআইডিতে বয়স-স্বামীর নাম ভিন্ন
অপরাধ
নিজস্ব প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথকেয়ারের জালিয়াতির মামলায় গ্রেপ্তার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক সাবরিনা শারমিন হুসাইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীর আরেক প্রতারণা ধরা পড়েছে। তিনি মিথ্যা তথ্য দিয়ে নিজের নামে দু’টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন।
দুর্নীতি দমন কমিশন আগে বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য দিয়েছে। ইসি এখন বিষয়টি নিয়ে তদন্ত করছে। ইসির একজন কর্মকর্তা বুধবার (২৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাবরিনার দু’টিতে জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম দুই রকম। একটি এনআইডির চেয়ে অন্যটিতে বয়স কম দেখানো হয়েছে। বর্তমান তার দু’টি এনআইডিই সক্রিয়।
আইন অনুযায়ী ইচ্ছাকৃত মিথ্যা তথ্য বা ঘোষণা দিয়ে ভোটার হলে ৬ মাস কারাদণ্ড, অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে।
জানা গেছে, ডা. সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। একটিতে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নাম দিয়ে। জন্ম তারিখ ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। দু’টি আইডিতে বয়সের ফারাক পাঁচ বছর।
একটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর. এইচ. হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী। একটিতে বাবার নাম সৈয়দ মুশাররফ হোসেন ও মায়ের নাম কিশোয়ার জেসমীন অপরটিতে মা-বাবার নাম পরিবর্তন করে সৈয়দ মুশাররফ হসেন ও জেসমিন হুসেন দিয়েছেন।
দুই এনআইডিতে দুই ঠিকানাও ব্যবহার করেছেন তিনি। একটিতে মোহাম্মদপুরের পিসিকালচার হাউজিং সোসাইটির ঠিকানা অন্যটিতে বাড্ডা এলাকার প্রগতি সরণির আনোয়ার ল্যান্ডমার্কের ঠিকানা ব্যবহার করা হয়েছে।
এর আগে করোনা কাণ্ডে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের এনআইডি স্থগিত করেছে ইসি। তিনি নিজের নাম সংশোধন করে ‘সাহেদ করিম’ থেকে হন ‘মোহাম্মদ সাহেদ’। মিথ্যা তথ্য দিয়ে এ কাজ করেন তিনি। বর্তমানে এর তদন্ত চলছে।
ভুয়া করোনার রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ৫ আগস্ট জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। আর ২০ আগস্ট সাবরিনা ও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
ডেকে নিয়ে পল্লী বিদ্যুতের উপ-ঠিকাদরকে কুপিয়ে হত্যা
ব্যবসায়ীক কারণে লেনদেনের টাকা দেয়ার কথা বলে নাহিদকে রাতে ফুলতলা বাজার থেকে শাকপালা মোড়ে ডেকে নিয়ে যায়।
সারাদেশ
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় নাহিদ (৩০) নামের এক যুবকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে বগুড়া শহরের শাকপালা এলাকায় এ ঘটনা ঘটে।
নাহিদ ফুলতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-ঠিকাদার ছিলেন।
জানা গেছে, ব্যবসায়ীক কারণে লেনদেনের টাকা দেয়ার কথা বলে নাহিদকে রাতে ফুলতলা বাজার থেকে শাকপালা মোড়ে ডেকে নিয়ে যায়। এরপর সেখান থেকে শাকপালা পশ্চিমপাড়া গোরস্থানের পাশে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ নাহিদের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আম্বার হোসেন জানান, পাওনা টাকা দেয়ার নাম বলে ফোনে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
চট্টগ্রামে গত দুদিনে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে কারো মৃত্যু হয়নি। তবে এপর্যন্ত ২৬৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৮ জনে।
বুধবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ৫৬ জন ও ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৪ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবের ২৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৬ জন ও উপজেলা পর্যায়ের ২ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জন ও উপজেলা পর্যায়ের ১৩ জন বাসিন্দার করোনা মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
শেভরণ ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জন ও উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষায় করোনা মিলেনি কারোর।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২০ জনের মধ্যে পটিয়ার ১, বোয়ালখালীর ১, রাউজানের ৪, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ৭, মিরসরাইয়ের ১ ও সীতাকুণ্ডের ২ জন বাসিন্দা আছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ৬৮৮ জনের মধ্যে নগরের ১১ হাজার ৮৪৬ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৮৪২ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২৬৫ জনের মধ্যে নগরের ১৮৪ জন ও উপজেলার ৮১ জন বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কতজন করোনা রোগী সুস্থ হয়েছে তার তথ্য জানায়নি সিভিল সার্জন অফিস। এখন চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ১২ হাজার ১১৫ জন করোনা রোগী। তারমধ্যে হাসপাতালে সুস্থ হয়েছে ২ হাজার ৭১৬ জন এবং বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৯ হাজার ৩০৬ জন করোনা রোগী।